নীলফামারী প্রতিনিধি

নীলফামারী সদর উপজেলায় ঘর নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। বুধবার (২১ মে) দুপুর ২টার দিকে উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের ফকিরপাড়ায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোহাম্মদ বাবু (৬৩), তার স্ত্রী ওয়াতোন (৫০) ও মেয়ে শাবনা (২৯)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির নির্মাণকাজে পরিবারের সদস্যরা অংশ নেন। এ সময় ঘরের খুটি লাগানোর সময় বাড়ির একটি পুরনো বৈদ্যুতিক তার ছিড়ে পড়ে। এর ফলে দুইজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, এটি একটি অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। আমরা শোকাহত পরিবারের পাশে আছি এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার চেষ্টা করছি।
এদিকে, স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, তারা ঘটনার তদন্ত করবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৪ দিন আগে