কৃষককে হত্যা, ৪ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও প্রতিনিধি

জমি সংক্রান্ত বিরোধের জেরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় কৃষক বাদল হত্যার দায়ে অভিযুক্ত মিজানুর রহমানসহ ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবুল মনসুর মিঞা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- পীরগঞ্জ উপজেলার পটুয়াপাড়া গ্রামের কাশমত আলীর ছেলে আফসার আলী (২২), একই গ্রামের আনছারুল ইসলামের ছেলে মিজানুর রহমান নিজাম (২৮), রাণীশংকৈল উপজেলার মধ্যবনগাঁও গ্রামের বাবুল হোসেনের ছেলে সাগর (২২) ও পীরগঞ্জ উপজেলার পটুয়াপাড়া গ্রামের শহর আলীর ছেলে সুমন (২২) । মিজানুর রহমান ছাড়া বাকি তিন আসামিই পলাতক রয়েছেন।

পুলিশের তদন্ত প্রতিবেদন জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক বাদল ২০১৩ সালের ১১ জুলাই খুন হন। পুলিশ সে সময় তার দ্বি-খণ্ডিত মরদেহ আখ ক্ষেত থেকে উদ্ধার করে। পরে তার ভাই নজরুল ইসলাম বাদী হয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাই নবাব, রব্বানী, দুলাল, লিটন ও মাহাবুবসহ ৫ জনের নাম উল্লেখ করে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শেষে নবাব (৩৩), রব্বানী (৪০), দুলাল (৩৫), লিটন (৩৫), মাহাবুব (৩২) ও হিরা লালসহ ৬ জনের বিরুদ্ধে প্রাথমিকভাবে কোনো সাক্ষ্য প্রমাণ না পাওয়া মামলা হতে অব্যাহতির আবেদন করে ২০১৪ সালের ১৮ ডিসেম্বর আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আজ মামলার রায় দেন আদালত। এ মামলায় হিরা লালকে সন্দেহজনকভাবে আটক করা হয় এবং মামলায় অন্তভূক্ত করা হয়।

রাষ্ট্র পক্ষের আইনজীবী আব্দুল হালিম বলেন, মামলার ১নং আসামি মিজানুর রহমান তার নিজ ভাইকে হত্যার উদ্দেশ্যে খুনীদের হায়ার করে। কিন্তু খুনীরা তার ভাইকে হত্যা না করে অন্য আরেকজনকে হত্যা করে। বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানি শেষে মিজানুর রহমানসহ ৪ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। মিজানুর রহমান ছাড়া বাকী আসামিরা সকলেই পলাতক রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

২১ ঘণ্টা আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে