রংপুর প্রতিনিধি

রংপুরের পীরগাছায় যাত্রীবাহী পদ্মরাগ কমিউটার ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়ে রংপুর ও লালমনিরহাটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় কোনো প্রাণহানি না হলেও বিভিন্ন স্টেশনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ায় যাত্রীদের চরম ভোগান্তি দেখা দিয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ কমিউটার ট্রেনটি লালমনিরহাটের উদ্দেশে যাচ্ছিল। পীরগাছা রেলওয়ের আউট সিগনালের কাছে পৌঁছালে হঠাৎ ট্রেনটির ছয়টি বগি লাইনচ্যুত হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বগিগুলো লাইনচ্যুত হওয়ার সঙ্গে সঙ্গেই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা বা হতাহতের ঘটনা ঘটেনি।
পীরগাছা রেলওয়ে স্টেশনের মাস্টার জেনারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এটি একটি দুর্ঘটনা। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উদ্ধারকাজ চলছে, খুব শিগগিরই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৪ দিন আগে