খালেদা জিয়ার পক্ষে নির্বাচনি প্রচার শুরু আজ

দিনাজপুর প্রতিনিধি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এএফপি ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে নির্বাচনি প্রচার শুরু করতে যাচ্ছে দিনাজপুর জেলা বিএনপিসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজ শুক্রবার (১৪ নভেম্বর) থেকে তারা এই প্রচার শুরু করবেন।

এই জেলায় দিনাজপুর-৩ (সদর) আসনে প্রার্থী হিসেবে খালেদা জিয়ার নাম ঘোষণা করেছে বিএনপি। খালেদা জিয়ার বড় বোন প্রয়াত খুরশীদ জাহান হক এ আসনের সাবেক সংসদ সদস্য।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিনাজপুরের সদরে অবস্থিত শিশু একাডেমিতে অনুষ্ঠিত জরুরি সভায় জেলা বিএনপি এ ঘোষণা দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার প্রচার ঘিরে সভাপতি আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। সভায় জেলা বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার পক্ষে নির্বাচনি প্রচার শুরু, একই দিন প্রতিটি মসজিদে বিএনপি ঘোষিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ ও আগামী কয়েকদিনের মধ্যে বিএনপিসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের আরেকটি সভার আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে জেলা সদরে অবস্থিত প্যারাডাইস কমিউনিটি অ্যান্ড কনভেনশন সেন্টারে সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় খালেদা জিয়ার সম্মানে প্রধান অতিথির চেয়ার ফাঁকা রেখে অনুষ্ঠান পরিচালনা করা হয়। একই সঙ্গে তার পক্ষে আনুষ্ঠানিক প্রচারের উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একই দিনে গণভোট ও সংসদ নির্বাচনের আয়োজন করার ঘোষণা দেওয়ায় অনুষ্ঠানে ডা. জাহিদ হোসেন প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। এটাকে আমরা অভিনন্দন জানাই। কারণ এতে জনআকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে এবং জনগণের অর্থের সাশ্রয় হবে।

শিশু একাডেমির সভায় খালেদা জিয়ার পক্ষে ভোট চাওয়ার অনুরোধ জানিয়ে উপস্থিত নেতাকর্মীদের ডা. জাহিদ বলেন, তরুণ ভোটারদের মধ্যে কারও ভোট দেওয়ার অভিজ্ঞতা নেই। ১২ কোটি ভোটারের মধ্যে তরুণরাই চার কোটি। এই ভোটটা আমাদের খুব দরকার। তাদের কাছে কীভাবে পৌঁছানো যায় সেভাবে কাজ করতে হবে।

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির পরিচালনায় সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা মোকছেদ আলী মঙ্গলিয়া, দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি আবু বকর সিদ্দিক, দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৪ দিন আগে