ফেলানী হত্যার এক যুগ পর বিজিবিতে ছোট ভাইয়ের চাকরি

লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ১৬

ভারতীয় সীমান্তে বহুল আলোচিত ফেলানী খাতুন হত্যার পর কেটে গেছে প্রায় এক যুগ। সেই ফেলানীর ছোট ভাই আরফান হোসেন এবার বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) চাকরি পেয়েছেন। বিষয়টি জানাজানি হতেই ফেলানীর পরিবারে বইছে আনন্দের বন্যা।

২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের আনতপুর সীমান্তে বিএসএফ সদস্যদের গুলিতে নিহত হয়েছিলেন ১৫ বছর বয়সী কিশোরী ফেলানী। তাঁর মরদেহ দীর্ঘ ১২ ঘণ্টা কাঁটাতারের বেড়ায় ঝুলে থাকার মর্মান্তিক দৃশ্য বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল।

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) লালমনিরহাট ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি আরফান হোসেনকে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র দেন। তিনি জানান, “ফেলানীর পরিবারের পাশে সবসময় আছে বিজিবি। আরফান বিজিবির সদস্য হিসেবে প্রশিক্ষণ গ্রহণের পর যোগ্য সীমানারক্ষী হিসেবে দায়িত্ব পালন করবেন।” আগামী ১৯ সেপ্টেম্বর থেকে তিনি প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দেবেন।

ফেলানীর বাবা কাদের হোসেন ছেলের চাকরির খবর শুনে আবেগাপ্লুত হয়ে বলেন, “পেটের দায়ে ভারতে কাজের সন্ধানে গিয়ে আমার মেয়ে জীবন দিয়েছিল। আজ আমার ছেলে সীমান্ত পাহারা দেবে, এর চেয়ে খুশির খবর আর কিছু হতে পারে না।”

পরিবারের পাঁচ সন্তানের একজন ছিলেন ফেলানী। তাঁর মৃত্যুর পর এখন বেঁচে আছেন দুই ভাই ও এক বোন।

উল্লেখ্য, সীমান্ত হত্যার সেই ভয়াবহ ঘটনায় দীর্ঘদিন ধরে ফেলানীর পরিবার ন্যায়বিচারের দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছে। এখনো ভারতের আদালতে চলছে মামলার বিচার।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৪ দিন আগে