রংপুরে রেকটিফায়েড স্পিরিট পানে ছয়জনের মৃত্যুর পর কারাগারে মারা গেলেন বিক্রেতা

ডেস্ক, রাজনীতি ডটকম
মরদেহের প্রতীকী ছবি

রংপুরে রেকটিফায়েড স্পিরিট পান করে ছয়জন মৃত্যুর ঘটনায় বিক্রেতা সন্দেহে গ্রেপ্তার জয়নুল আবেদিন কারাগারে বন্দি অবস্থায় মারা গেছেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন রংপুর কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) অভিজিত চৌধুরী।

এর আগে, মঙ্গলবার বিকেলে আবেদিনের বুকে ব্যথা শুরু হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় কারা কর্তৃপক্ষ।

সেখানে হৃদরোগ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয় বলে জানান জ্যেষ্ঠ জেল সুপার চৌধুরী।

জয়নুল আবেদিন মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি করেছে পুলিশ।

গত তিন দিনে রংপুর সদর ও বদরগঞ্জ উপজেলায় রেকটিফায়েড স্পিরিট পান করে যে ছয়জন মারা গেছে, তারা মি. আবেদিনের কাছ থেকে সেটি কিনেছিলেন বলে জানানো হয়েছে।

রেকটিফায়েড স্পিরিট পানে মৃত্যুর ঘটনার পর ১০ বোতল স্পিরিটসহ বিক্রেতা জয়নুল আবেদিনকে গ্রেফতারের তথ্য জানিয়েছিল পুলিশ। পরে তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৪ দিন আগে