গোবিন্দগঞ্জে জমির বিরোধে সংঘর্ষে আহত যুবলীগ নেতার মৃত্যু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৩ মে ২০২৬, ১৬: ৫১

জমির সীমানা নিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে আহত সাবেক যুবলীগ নেতা আনিসুর রহমান মন্ডল (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বুধবার ভোরে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত আনিসুর রহমান মন্ডল উপজেলার নাকাই ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক ছিলেন। তিনি নাকাই হাট এলাকার নুরুল হক মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নাকাই হাট বন্দরে জমির সার্ভেয়ার দিয়ে সীমানা নির্ধারণ করা হয়। এরপর জমির সীমানা নিয়ে আব্দুল মজিদ ও শাহ আলম পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। এতে আনিসুর রহমানসহ অন্তত ১০ জন আহত হন।

আহতদের প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে আনিসুর রহমানকে রংপুর মেডিকেলে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি ভোরে মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক। তিনি বলেন, সংঘর্ষের ঘটনায় একজন মারা গেছেন। এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

রাজনীতি/একে

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড: সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২০ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশপথে ককটেলটি বিস্ফোরণ করা হয়। তবে কে বা কারা ককটেলটি ছুড়ে পালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা।

৫ ঘণ্টা আগে

সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় বাইক আরোহী নিহত

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।

৬ ঘণ্টা আগে

সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৭ ঘণ্টা আগে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

১ দিন আগে
Advertisement