আগে স্থানীয় সরকার নির্বাচন হতে দেব না: ফারুক

নীলফামারী প্রতিনিধি

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চীফ হুইপ জয়নাল আবেদীন ফারুক বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন বিএনপি হতে দেবে না।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে নীলফামারী কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

জয়নাল আবেদীন ফারুক বলেন, ন্যূনতম সংস্কার করে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে সরকারকে। জাতীয় নির্বাচনের পর নির্বাচিত সরকারই করবে প্রয়োজনীয় সংস্কার।

তিনি আরও বলেন, ড. মোহাম্মদ ইউনুস আজ দেশের প্রধান উপদেষ্টা আর শেখ হাসিনা কোথায়, হিন্দুস্তানে।

তিনি বলেছেন, আমরা দিনের ভোট আর রাতে চাই না। আমরা আর মৃত ব্যক্তির ভোট চাই না। আয়না ঘর আর চাই না। আমরা বেগম খালেদা জিয়ার শেখানো লড়াইয়ে বিগত ১৬বছরে পরাজিত হই নাই। পরাজিত হয়েছি পুলিশের বেনজির কাছে, পরাজিত হয়েছি হাসিনার আমলাদের কাছে।

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই জনসমাবেশের আয়োজন করে জেলা বিএনপি।

জেলা বিএনপির সভাপতি আ. খ. ম আলমগীর সরকারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বিএনপির রংপুর বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম বক্তব্য দেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে নীলফামারী জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব উর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, জলঢাকা উপজেলা বিএনপির সভাপতি ময়নুল ইসলাম বক্তব্য দেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

২১ ঘণ্টা আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে