দেবীগঞ্জে চীন-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল স্থাপন দাবিতে মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধি
আপডেট : ০৩ মে ২০২৫, ১২: ৪৬
চীনের অর্থায়নে প্রস্তাবিত এক হাজার শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল দেবীগঞ্জে নির্মাণের দাবিতে মানববন্ধন। ছবি : রাজনীতি ডটকম

চীনের অর্থায়নে প্রস্তাবিত ১ হাজার শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। চিকিৎসা খাতে বিদ্যমান বৈষম্য দূরীকরণে দেবীগঞ্জ উন্নয়ন ফোরামের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরসংলগ্ন এশিয়ান মহাসড়কে শনিবার (৩ মে) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধনে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক–শিক্ষার্থী, রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

দেবীগঞ্জ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য ওয়াসিস আলম সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন দেবীগঞ্জ উন্নয়ন ফোরামের জিয়াউর রহমান জিয়া, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গণি বসুনিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তৌকির আহমেদ তুহিন, সাংগঠনিক সম্পাদক হারুন উর রশীদ, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, পঞ্চগড় শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আবুল বাশার বসুনিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি বেলাল হোসাইন, দেবীগঞ্জ পৌর জামায়াতের আমির শেখ ফরিদ, অ্যাডভোকেট গোলাম হাফিজ, সমাজকর্মী বাঁধন চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, উত্তরের অবহেলিত জেলা পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় কোনো কলকারখানা নেই। ফলে কর্মসংস্থানের সুযোগ না থাকায় বেকারত্ব বেড়েছে। এই উপজেলায় ১ হাজার শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের অবকাঠামো নির্মাণে জায়গা রয়েছে। এখানে হাসপাতালটি নির্মিত হলে রংপুর বিভাগের মানুষ আধুনিক স্বাস্থ্যসেবার আওতায় আসবেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৪ দিন আগে