দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার পক্ষে বুধবার মনোনয়নপত্র সংগ্রহ করেন স্থানীয় বিএনপি নেতারা। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেছেন স্থানীয় নেতারা। এ আসনে এই প্রথমবার তাকে প্রার্থী করেছে বিএনপি।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জেলা প্রশাসক ও সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার মো. রফিকুল ইসলামের কাছ থেকে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

এ সময় জেলা বিএনপির সহসভাপতি মাহবুব আহমেদ ও সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক, শহর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুলসহ জেলা, উপজেলা ও শহর বিএনপির অন্য নেতারা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে জেলা বখতিয়ার আহমেদ কচি বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়াকে দিনাজপুর থেকে দেশের সর্বোচ্চ ভোটে নির্বাচিত করতে আমরা প্রচার শুরু করেছি। জেলা বিএনপি এবং এর অঙ্গ সংগঠন ও জেলাবাসী সর্বাত্মকভাবে তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।

বখতিয়ার কচি আরও বলেন, আমরা আশা করছি, শুধু বিএনপি নয়, দিনাজপুরে দলমত নির্বিশেষে সবাই খালেদা জিয়ার পক্ষে নির্বাচনি প্রচারে ভোট গ্রহণ পর্যন্ত সঙ্গে থাকবে। এবারের জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর আসনে খালেদা জিয়া সর্বোচ্চ ভোটে নির্বাচিত হবেন।

এবারের জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ ছাড়াও বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর উপজেলা) ও ফেনী-১ (পরশুরাম, ছাগলনাইয়া ফুলগাজী উপজেলা) আসনেও খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।

খালেদা জিয়া এর আগে ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আসনগুলো হলো— বগুড়া-৭, ঢাকা-৭, ঢাকা-৯, ফেনী-১ ও চট্টগ্রাম-৮।

১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনেও খালেদা জিয়া অংশ নেন পাঁচটি সংসদীয় আসনে। আসনগুলো হলো— বগুড়া-৬, বগুড়া-৭, ফেনী-১, লক্ষ্মীপুর-২ ও চট্টগ্রাম-১।

২০০১ সালে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও আসন বদলে পাঁচটি আসনেই প্রার্থী হয়েছিলেন খালেদা জিয়া। আসনগুলো হলো— বগুড়া-৬, বগুড়া-৭, ফেনী-১, লক্ষ্মীপুর-২ ও খুলনা-২।

এরপর ২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া প্রার্থী হন তিন আসনে। এগুলো হলো— বগুড়া-৬, বগুড়া-৭ ও ফেনী-১।

এই চারটি জাতীয় সংসদ নির্বাচনে মোট ১৮টি আসনে প্রার্থী হয়ে খালেদা জিয়া সবগুলোতেই জয় পেয়েছেন। এরই চার নির্বাচনে কোনো আসনেই পরাজয়ের স্বাদ নিতে হয়নি তাকে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৪ দিন আগে