লালমনিরহাটে রাকাবের জোনাল অফিসে আজও পরিস্থিতি ছিল থমথমে

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জোনাল অফিসে সোমবার কর্মকর্তা-কর্মচারীর মধ্যে সৃষ্টি উদ্ভূত পরিস্থিতির জেরে আজ মঙ্গলবারও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই ঘটনার মধ্য দিয়ে লালমনিরহাটে আর্থিকখাতের প্রতিষ্ঠানটির অব্যবস্থাপনা ফুটে উঠেছে। দপ্তরটিতে চেন অফ কমান্ড নেই বললেই চলে।

জানা গেছে, গতকাল সোমবার সকাল সাড়ে ৮টায় জোনাল শাখায় কর্মরত প্রিন্সিপাল অফিসার আজমীর হোসেন দপ্তরে এসে দেখতে পান দপ্তরের প্রধান ফটকে তালা লাগানো। তিনি দপ্তরের প্রহরী আল আমিনকে তালা খুলতে বলেন। এ নিয়ে দুই জনের মধ্যে হাতাহাতি হয়। বিষয়টি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের লালমনিরহাট সদর শাখার ব্যবস্থাপক মো. আব্দুস ছালাম জানান, লালমনিরহাট জোনাল শাখায় কর্মরত ডিজিএম ২১ সেপ্টেম্বর বদলি হয়ে যান। তার জায়গায় লালমনিরহাট জোনাল শাখায় ডিজিএম খায়রুল ইসলামকে বদলি করা হয়। ডিজিএম খায়রুল ইসলাম এক বছর আগে এখানে তিন বছর কর্মরত ছিলেন। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা তাকে এখানে পুনরায় বদলি করায় হতাশ ছিল। তিনি যাতে এখানে যোগদান করতে না পারে সেই জন্য কর্মকর্তা কর্মচারীরা গতকাল সোমবার সকালে ব্যাংকের জোনাল অফিসের সামনে মানববন্ধন করেছিল। এই মুহূর্তে কে বা কারা ব্যাংকে তালা ঝুলিয়ে দিয়ে ছিল।

এদিকে আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের লালমনিরহাট জোনাল শাখায় গিয়ে দেখা গেছে দপ্তরটিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ডিজিএম এর অবর্তমানে ব্যাংকের এজিএম রেজবাউল ইসলাম দাপ্তরিক কাজ চালিয়ে নিচ্ছেন। ব্যাংকে গিয়ে বিবাদে জড়িত প্রিন্সিপাল অফিসার আজমীর হোসেন ও প্রহরী আলামিনকে পাওয়া যায়নি।

এজিএম রেজবাউল ইসলাম জানান, তিনি অফিসে এসে ছিলেন। অসুস্থ অনুভব করায় প্রিন্সিপাল অফিসার আজমীর হোসেন মৌখিক ছুটি নিয়েছেন। প্রহরী আলামিনের ডিউটি রাতে আছে।

তার দপ্তরে কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে অপেশাদার আচরণ সম্পর্কে কোন ব্যবস্থা নিয়েছেন কি- না জানতে চাইলে বলেন, তিনি দাপ্তরিক প্রধান নয়। তার আর্থিক, ব্যবসায়িক ও প্রশাসনিক ব্যবস্থা নেয়ার ক্ষমতা নেই। বিষয়টি রংপুর জিএম অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের লালমনিরহাট শাখার গ্রাহকরা নাম প্রকাশ না করার শর্তে জানান, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জোনাল শাখায় প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছে। এখানে কর্মকর্তা-কর্মচারীরা কেউ কাউকে মানে না। গ্রাহকরা নানা ভাবে হয়রানির শিকার হয়ে আসছেন। যার প্রধান কারণ কর্মকর্তা কর্মচারীরা দীর্ঘদিন ধরে শাখা গুলোতে কাজ করছেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৪ দিন আগে