পঞ্চগড় প্রতিনিধি

যেকোনো ধরনের ফ্যাসিবাদী শক্তিকে মোকাবিলা করার প্রত্যয় জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘মুজিব পরিবার এ দেশে জমিদারি চালু করেছিল। সেই জমিদারি আমরা ভেঙেছি। নতুন কোনো ফ্যাসিবাদ তৈরি হলেও তাদের বিরুদ্ধেও আমরা লড়াই করব।’
শুক্রবার (৪ জুলাই) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ বাজারে এনসিপির উপজেলা কার্যালয় উদ্বোধনের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় নাহিদ ইসলাম আরও বলেন, আওয়ামী লীগ নিজেকে অসাম্প্রদায়িক দল দাবি করত। কিন্তু তারা কখনো সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের সঙ্গে ইনসাফ করেনি।
অনুষ্ঠানে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, যারা চাঁদাবাজি করছে, তারা ক্ষমতায় গেলে আপনার টিন খুলে নিয়ে যাবে। আমাদের দেশের ভোটাররা দুই শ টাকাতেও ভোট বিক্রি করে। এই প্রবণতা বন্ধ না হলে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব নয়। টাকার বিনিময়ে ভোট দিলে পাঁচ বছর শোষণ সহ্য করতে হবে।
দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, দেশে এখন মামলা বাণিজ্য চলছে। এনসিপিতে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের স্থান নেই। সংস্কারের মাধ্যমে দুর্নীতিপরায়ণ কর্মকর্তাদের বান্দরবানে পাঠানো হবে।
বক্তারা সারজিস আলমকে আটোয়ারী তথা পঞ্চগড়ের একজন যোগ্য সন্তান হিসেবে উল্লেখ করে উন্নয়ন ও এনসিপির পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এনসিপি নেতারা পরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে চতুর্থ দিনের পদযাত্রা শুরু করেন। তাদের এ দিনের গন্তব্য ঠাকুরগাঁও ও দিনাজপুর।

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৪ দিন আগে