ডেস্ক, রাজনীতি ডটকম

জুলাই-আগস্ট বিপ্লবে নিপীড়নের ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ৭১ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (৫ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১০৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিন্ডিকেট সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী এ তথ্য জানান।
উপাচার্য জানান, জুলাই-আগস্ট বিপ্লব চলাকালে শিক্ষার্থী নিপীড়নের ঘটনা ও আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় তথ্য অনুসন্ধান কমিটির প্রতিবেদনে বিশ্ববিদ্যালয়ের ৭২ শিক্ষার্থী অভিযুক্ত হয়। বিশ্ববিদ্যালয়ের ১০৯তম সিন্ডিকেট মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী ২৩ শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার, ৩৩ শিক্ষার্থীকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার ও ১৫ জন শিক্ষার্থীর পড়াশোনা শেষ হয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। আর একজন শিক্ষার্থী নির্দোষ প্রমাণিত হওয়ায় তার অভিযোগ তুলে নেওয়া হয়।
এ ছাড়া সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের আগে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সমিতি বা ইউনিয়নের নির্বাচন হবে না। ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ হওয়ায় কোনো ছাত্র-সংগঠনের ব্যানারে কর্মসূচি দিলে ব্যবস্থা গ্রহণের নীতিমালা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
১ দিন আগে
গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে