বগুড়া প্রতিনিধি

বগুড়া শহরের একটি ড্রেন সংস্কারের সময় কাদা-পানির নিচ থেকে ৩৪০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩০ আগস্ট) দুপুরে শহরের সাতমাথা এলাকায় জিলা স্কুলসংলগ্ন ড্রেনে গুলিগুলো পাওয়া যায়।
বগুড়া সিটি করপোরেশনের উদ্যোগে ওই এলাকায় প্রায় এক মাস ধরে পানি নিষ্কাশনের ড্রেন সংস্কারের কাজ চলছে। দুপুর ১২টার দিকে শ্রমিকেরা ড্রেনের কাদা-পানি সরিয়ে মাটি খননের সময় একসঙ্গে বেশ কিছু গুলি পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে বগুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে গণনা করে মোট ৩৪০ রাউন্ড গুলি পাওয়া যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, উদ্ধার হওয়া গুলির মধ্যে চায়নিজ রাইফেল, থ্রি-নট-থ্রি রাইফেল ও এসএমজির গুলি রয়েছে।
উদ্ধার হওয়া এসব গুলি ২০২৪ সালের ৫ আগস্ট বগুড়া সদর থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া গুলির অংশ হতে পারে বলে ধারণা করছে পুলিশ। ওই দিন সদর থানায় হামলা ও লুটপাটের সময় অস্ত্রাগার থেকে প্রায় ৮ হাজার রাউন্ড গুলি লুট হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।
ওসি ইব্রাহীম আলী বলেন, লুটের পর কেউ গুলিগুলো ড্রেনের মধ্যে ফেলে রেখে যেতে পারে। তবে উদ্ধার হওয়া গুলিগুলো ঠিক ওই লুটের ঘটনার সঙ্গে সম্পর্কিত কি না, তা এখনো নিশ্চিত নয়।
পুলিশ জানিয়েছে, গুলিগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তদন্তের পরই এগুলো সদর থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া গুলির অংশ কি না, তা নিশ্চিত হওয়া যাবে।

পরিবারের দাবি, মৃত্যুর কিছুক্ষণ আগেও মুন্নি নির্যাতনের কথা বাবা-মাকে জানিয়েছিলেন। তাই হঠাৎ তার আত্মহত্যার বিষয়টি তাদের কাছে সন্দেহজনক। মরদেহ নামানোর পর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায় বলেও দাবি করেন তারা। এসব আঘাতের ছবি ও ভিডিও তাদের কাছে রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
১৯ ঘণ্টা আগে
শনিবার (২৯ আগস্ট) বিকেলে রংপুর মহানগর পুলিশের উপ-কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, ‘বিকেলে সিদ্ধার্থ দাসের বাবা বিনয় দাস এবং ভাই পার্থ দাসকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হবে।’
২০ ঘণ্টা আগে
চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ বলেন, ‘ফজল আমিন আমাদের সংগঠনের ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সম্পাদক। ওমর আলী মাতবর রোডে স্থানীয় সমাজের মধ্যে রাস্তায় রিকশাভ্যান বসানো নিয়ে বিরোধ হয় বলে শুনেছি।’
২০ ঘণ্টা আগে
স্থানীয় জামায়াত কর্মী মানিকের নেতৃত্বে আনুমানিক ৫০ থেকে ৬০ জন এবং বিএনপিপন্থি সোহেল ও বিহারি সংগঠনের নেতা সাদাকাত খান ফাক্কুর নেতৃত্বাধীন ২০০ থেকে ২৫০ জনের মধ্যে পালটাপালটি ধাওয়া হয়। এ সময় পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার ঘটনাও ঘটে।
২০ ঘণ্টা আগে