জামালপুরে হাসপাতাল ও বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জামালপুরে একটি বেসরকারি হাসপাতালে হামলা-ভাঙচুর, আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও জেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মধ্যরাতে শহরের সরদারপাড়া এলাকায় বেসরকারি এম এ রশিদ হাসপাতাল ও স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে।

এসময় হাসপাতালের রোগী, চিকিৎসক, নার্স ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কি কারণে কারা এ হামলা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এতে আহত হয়েছেন চারজন।

এদিকে খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও জেলা বিএনপির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

হাসপাতালের পরিচালক (অপারেশন) ডা. মিজানুর রহমান বলেন, গত রাতে দুর্বৃত্তরা একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলে করে আগ্নেয়াস্ত্রসহ শহরের সরদারপাড়ার ইউনাইটেড ট্রাস্টের বেসরকারি এম এ রশিদ হাসপাতালে ঢুকে ব্যাপক ভাঙচুর করে ও কর্মচারীদের মারধর করে। এসময় হাসপাতালের নিরাপত্তাকর্মীদের কক্ষ, অভ্যর্থনা ডেস্ক, বিভিন্ন কাউন্টার, ফার্মেসি, জরুরি বিভাগ, সিটি স্ক্যান, এক্সরেসহ বিভিন্ন কক্ষ ভাঙচুর করা হয়। এতে চারজন আহত হন, আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতালের রোগী, চিকিৎসক, নার্স, কর্মচারীদের মধ্যে। দুর্বৃত্তরা প্রকাশ্যে অস্ত্র দেখিয়ে সবাইকে ভয় দেখিয়ে চলে যায়।

জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন জানান, দুর্বৃত্তরা এম এ রশিদ হাসপাতালে হামলা-ভাঙচুর করেছে। পরে তারা জেলা বিএনপির বন্ধ কার্যালয়ে হামলা চালায়। এসময় তারা অস্ত্র দেখিয়ে বিএনপি নেতাদের নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

সিসিটিভি ফুটেজ দেখে আজকের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছেন তিনি। না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সল মো. আতিক জানান,ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্ত করে ধরার চেষ্টা চলছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে