লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে রেল ক্রসিংয়ে বিপরীত দিক থেকে আসা পাটগ্রাম লোকালের ধাক্কায় লালমনি এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এ দুর্ঘটনায় কারও হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (২৮ জুলাই) দুপুরে লালমনিরহাটের রেলওয়ে বিডিআর গেটে এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে বলছে, সিগন্যালের ভুলের কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
দুর্ঘটনার কারণে লালমনিরহাট-বুড়িমারী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিডিআর গেট হয়ে পুরান বাজারের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগও বন্ধ হয়ে পড়েছে।

এ দুর্ঘটনায় লালমনি এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়। ছবি: রাজনীতি ডটকম
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বুড়িমারী থেকে পার্বতীপুরগামী লোকাল ট্রেনটি লালমনিরহাট রেল স্টেশনে ঢুকছিল। এ সময় বিডিআর গেট এলাকায় আরেকটি রেল লাইনে লালমনি এক্সপ্রেস ট্রেন ঘোরানো হচ্ছিল। সেই মুহূর্তে লাইন ‘ক্লিয়ার’ না পেয়েও পাটগ্রাম লোকাল ক্রসিংয়ে ঢুকে পড়ে লালমনি এক্সপ্রেসকে সজোরে ধাক্কা দেয়।
এ দুর্ঘটনায় লালমনি এক্সপ্রেস ট্রেনের দুটি এসি কোচ লাইনচ্যুত হয়ে পড়ে। কোচ দুটির যাত্রীরা তাৎক্ষণিকভাবে নেমে পড়েন।
লালমনিরহাট শহরের প্রাণকেন্দ্রে এ দুর্ঘটনার খবরে শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনাস্থলে হাজির হয় হাজার হাজার মানুষ। জনতাকে সামলাতে বাড়তি পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করতে হয়।
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের ম্যানেজার আবু হেনা মোস্তফা আলম বলেন, ভুল সিগন্যালের কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনাটি তদন্ত করা হবে। তদন্ত শেষ হলে দুর্ঘটনার প্রকৃত ঘটনা জানা যাবে।

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৪ দিন আগে