বিরামপুর আ. লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২: ২৩

দিনাজপুরের বিরামপুরে অপারেশন ডেভিল হান্টে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা সাবেক চেয়ারম্যান খায়রুল আলম রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০২২ সালে সংঘটিত এক হত্যাকাণ্ডের মামলার আসামি তিনি।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১টার দিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় খায়রুলকে। খায়রুল বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর গ্রামের মৃত ফসি উদ্দিন মন্ডলের ছেলে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজুকে যৌথ বাহিনী পরিচালিত অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) দুপুরে তাকে দিনাজপুর আদালতে হাজির করা হবে।

পুলিশ জানিয়েছে, বিরামপুর উপজেলার কাটলা হাইস্কুল মাঠে ২০২২ সালের ৫ জানুয়ারি মারধরের ঘটনায় রশিদুল নামে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় গত বছরের ২৫ অক্টোবর বিরামপুর থানায় হত্যা মামলা হয়। মামলায় খায়রুল আলম রাজুসহ ১১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও আড়াই থেকে তিন শ ব্যক্তিকে আসামি করা হয়।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

২১ ঘণ্টা আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে