শেখ জাহাঙ্গীর আলম শাহীন

ভারতের উজান থেকে নেমে আসা ঢল ও টানা বর্ষণে তিস্তা নদীর পানি আশঙ্কাজনক হারে বেড়ে উত্তরের পাঁচ জেলা—লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে অন্তত এক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
রোববার রাত ১০টার দিকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানী পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) তিস্তায় রেড অ্যালার্ট জারি করে এবং ব্যারেজের সব ৪৪টি গেট খুলে দেয়। প্রশাসন ও ফায়ার সার্ভিসের সদস্যরা রাতে মাইকিং করে ঝুঁকিপূর্ণ এলাকার দেড় শতাধিক চরবাসীকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যায়।
পাউবোর নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, রাতেই ব্যারেজ এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়। সোমবার সকালে পানি কিছুটা কমলেও ভাটির দিকে প্রবাহ বাড়ছে। এবছর তিস্তায় সর্বোচ্চ পানি প্রবাহ রেকর্ড হয়েছে, যা বিপৎসীমার ৩৫ সেমি ওপরে ছিল।
কৃষক হাবিবুর রহমান বলেন, “রাতে কোমরসমান পানি ঘরে ঢোকে। ৫ বিঘা আমন ধান পানির নিচে। কয়েক দিনের মধ্যে পানি না নামলে সব শেষ।” চর এলাকার রাবেয়া খাতুন জানান, “দুই সন্তান নিয়ে এক কাপড়ে নিরাপদ আশ্রয়ে এসেছি। ঘরের ভেতর দিয়ে পানি বইছে।”
রংপুর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সিরাজুল ইসলাম বলেন, “সবজি খেতে বড় ক্ষতি হতে পারে, তবে ৩–৪ দিনের মধ্যে পানি নামলে আমন ধানের ক্ষতি সীমিত থাকবে।”
লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার জানান, ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে সরিয়ে শুকনো খাবার ও ত্রাণ বিতরণ শুরু হয়েছে।
তিস্তাপাড়ের মানুষ এখনো আতঙ্কে—কখন নামবে পানি, ফের কবে ঘরে ফিরতে পারবেন, সেই অপেক্ষায় দিন কাটছে তাদের।

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৪ দিন আগে