পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর ইপিজেড প্রকল্পের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত জমির মালিকরা ক্ষতিপূরণের টাকা পেতে হয়রানির শিকার হচ্ছেন। ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে ক্ষতিপূরণের টাকার ৬ থেকে ১২ পর্যন্ত টাকা হাতিয়ে নিচ্ছে। যারা টাকা দিতে রাজি হচ্ছেন না, তাদের টাকা পেতে নানাভাবে হয়রানি হতে হচ্ছে।
সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পঁচাকোড়ালিয়া গ্রামে দেশের নবম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপিত হচ্ছে। এই প্রকল্পের জন্য সরকার স্থানীয়দের জমি অধিগ্রহণ করছেন। তাদেরই একজন কৃষক মো. বেল্লাল।
কৃষক বেল্লালের অভিযোগ, ক্ষতিপূরণের টাকা পাওয়ার জন্য তাকে প্রতিদিন জেলা ভূমি অধিগ্রহণ (এলএ) শাখায় দৌড়ঝাপ করতে হয়েছে। টাকা পেতে খরচ বাবদ তার কাছ থেকে শতকরা ৬ টাকা হারে টাকা নেওয়া হয়েছে।
বেল্লাল আরও জানায়, তার পৈতৃক ৩ একর এক শতাংশ জমি অধিগ্রহণ করা হয়। তিনি ক্ষতিপূরণ পেয়েছেন এক কোটি ৩৪ লাখ টাকা। কিন্তু এই টাকা পেতে খরচ বাবদ ৮ লাখ ৪০ হাজার টাকা তাকে দিতে হয়েছে।
কৃষক মো. শাহাবুদ্দিন জানান, তার ৩ দশমিক ৫০ শতাংশ জমি অধিগ্রহণ করেছে সরকার। কিন্তু তিনি এখনো টাকা পাননি। ক্ষতিপূরণের টাকা পেতে খরচ বাবদ টাকা চাওয়া হয়েছে। টাকা দিতে না পারায় ভূমি অধিগ্রহণ শাখা তাকে প্রাপ্য টাকা দিচ্ছেনা, নানা অজুহাতে হয়রানি করছে।
জানা গেছে, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) পটুয়াখালীতে একটি নতুন রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। ২০২৩ সালের ২৯ আগস্ট জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পঁচাকোড়ালিয়া গ্রামে দেশের নবম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপনের কাজ চলছে। এই প্রকল্পের জন্য মোট ৪১০.৭৮ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। এরই মধ্যে, প্রায় ৩০০ একর জমি বালু ফেলে প্রস্তুত করা হয়েছে। অভ্যন্তরের রাস্তা ও প্রতিরক্ষা প্রাচীর নির্মাণের কাজও দ্রুত এগিয়ে চলছে। প্রকল্পের কারণে যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে, সেই ১৫৪ জন ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য পুনর্বাসনের কাজও চলছে।
ক্ষতিগ্রস্তরা জানায়, তারা ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেতে চরম হয়রানির শিকার হচ্ছেন। তাদের অভিযোগ এলএ শাখার কতিপয় কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে ক্ষতিগ্রস্তদের কাছ থেকে মোট টাকার ৬ থেকে ১২ শতাংশ টাকা হাতিয়ে নিচ্ছে। যারা এই অতিরিক্ত অর্থ দিতে রাজি হচ্ছেন না, তারা পড়েছেন বিপাকে। হচ্ছেন হয়রানি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী জানান, একটি দালাল চক্র ভুয়া কাগজপত্র তৈরি করে জমির মালিকানা নিয়ে আপত্তি জানাচ্ছে। এর ফলে, জমির প্রকৃত মালিকদের টাকা উত্তোলনে জটিলতা সৃষ্টি হচ্ছে। পরে এই চক্রের সঙ্গে সমঝোতা করে নির্ধারিত অঙ্কের টাকা দিলে তারা তাদের আপত্তি প্রত্যাহার করে নেয়।
এদিকে,হয়রানির ভয়ে কেউ সরাসরি অভিযোগ করতে সাহস পাচ্ছেন না, যার ফলে এই চক্রটি নির্বিঘ্নে তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে।
পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মো. মাসুদ উল আলম, বলেন, বিষয়টি নিয়ে তাদের কাছে অভিযোগ এসেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পটুয়াখালীর নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ উদ্দীন চৌধুরী বলেন, ভূমি অধিগ্রহণ দপ্তরের অনিয়মগুলো গুরুত্বের সঙ্গে দেখা হবে। এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-এর সঙ্গে তার আলোচনা হয়েছে, শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৪ দিন আগে