অনশন ছাড়েননি ববি শিক্ষার্থীরা, তাদের সঙ্গে রাত কাটালেন ভিসিও

বরিশাল প্রতিনিধি
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১: ৫৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। ছবি: সংগৃহীত

অবকাঠামোগত উন্নয়নসহ তিন দাবিতে আন্দোলনর‍ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের আমরণ অনশন কর্মসূচি ভাঙাতে ব্যর্থ হয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। শেষ পর্যন্ত তাদের সঙ্গেই রাত কাটিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর নিচে অনশনে বসেন শিক্ষার্থীরা। এ

পরে ভিসিও সেখানে উপস্থিত হয়ে তাদের সঙ্গে মশারি টাঙিয়ে রাত কাটান।

তিন দফা দাবিতে গত ২৮ জুলাই থেকে আন্দোলন চালিয়ে আসছেন ববি শিক্ষার্থীরা। টানা ৩৭ দিন বিভিন্ন কর্মসূচির পরও কোনো কার্যকর পদক্ষেপ না আসায় বৃহস্পতিবার সন্ধ্যায় তারা আমরণ অনশন শুরু করেন। রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে সাত শিক্ষার্থী এই কর্মসূচিতে যোগ দেন।

শিক্ষার্থীরা জানান, ৩৭ দিনের মধ্যে পাঁচ দিন তারা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। সাধারণ মানুষের ভোগান্তি বিবেচনায় এবার তারা অনশনের পথ বেছে নিয়েছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলেও তারা ঘোষণা দেন।

আইন বিভাগের শিক্ষার্থী স্বাক্ষর বলেন, আমরা চাই ইউজিসি আমাদের তিন দফা দাবি গ্রহণ করে কার্যকর করুক। অবকাঠামোগত উন্নয়ন একদিনে সম্ভব নয়, কিন্তু এখনই উদ্যোগ নিতে হবে। নইলে ভবিষ্যতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন সম্ভব হবে না।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় বাইক আরোহী নিহত

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।

৬ ঘণ্টা আগে

সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৬ ঘণ্টা আগে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

১ দিন আগে

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান, ৬ শতাধিক অস্বাস্থ্যকর পানির জার ধ্বংস

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।

১ দিন আগে
Advertisement