চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত দিয়ে কয়েকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের দ্রুত অবস্থান নেওয়ায় সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি বিএসএফ। পরে সীমান্তে জড়ো করা ব্যক্তিদের আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়।
শুক্রবার (৩ জুলাই) রাতে শিবগঞ্জের চকপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। এ নিয়ে রাতভর সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করে।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের তথ্য অনুযায়ী, ভারতের ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের মল্লিক সুলতানপুর ক্যাম্পের আওতাধীন সীমান্ত পিলার ১৮৩/৩-এস এলাকার নিরাপত্তা বাতি হঠাৎ নিভিয়ে দেওয়া হয়। একই সময়ে শূন্যরেখা থেকে প্রায় ৬০০ গজ ভেতরে ভারতের মুসলিমপাড়া এলাকায় প্রায় ১২ জনের উপস্থিতি লক্ষ্য করা যায়।
বিষয়টি নজরে আসতেই বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সীমান্তে সতর্ক অবস্থান নেয়। তাদের উপস্থিতির কারণে অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে যায়।
স্থানীয়দের ভাষ্য, রাত পৌনে ১০টার দিকে সীমান্তের আলো নিভে গেলে সন্দেহের সৃষ্টি হয়। এরপর মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করা হলে কয়েক শ মানুষ লাঠিসোঁটা নিয়ে সীমান্তে জড়ো হন। একই সময়ে বিজিবিও সেখানে অবস্থান নেয়।
শাহবাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মোজাম্মেল হক বলেন, স্থানীয়দের ব্যাপক উপস্থিতি ও চিৎকার-চেঁচামেচির একপর্যায়ে সীমান্তের আলো আবার জ্বালায় বিএসএফ। তখন সীমান্তের ওপারে তাদের চারটি গাড়ি এবং সাদাপোশাকে কয়েকজনকে দেখা যায়। রাতভর বিজিবি ও গ্রামবাসী পাহারায় থাকায় শেষ পর্যন্ত বিএসএফ পুশ-ইনের জন্য আনা লোকজনকে সরিয়ে নেয়।
বিজিবি জানায়, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে বিএসএফ নিজেদের গাড়িতে করে ওই ব্যক্তিদের মালদাহ হোল্ডার সেন্টারে নিয়ে যায় বলে তাদের নিজস্ব সূত্রে জানা গেছে।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। এ কাজে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও এই সমন্বিত তৎপরতা অব্যাহত থাকবে।
রাজনীতি/আরআইআর

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২০ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশপথে ককটেলটি বিস্ফোরণ করা হয়। তবে কে বা কারা ককটেলটি ছুড়ে পালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা।
৫ ঘণ্টা আগে
ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।
৬ ঘণ্টা আগে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
৭ ঘণ্টা আগে
কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”
১ দিন আগে