বাঁচানো গেল না টেকনাফের সেই মা হাতিটিকে

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১২ জুলাই ২০২৬, ১৩: ১৫
প্রায় একদিন যাবৎ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর আজ দুপুরে না ফেরার দেশে পাড়ি দিয়েছে হাতিটি। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে পড়ে গুরুতর আহত বন্য একটি মা হাতি মারা গেছে।

রোববার (১২ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাতিটির মৃত্যু হয় বলে জানিয়েছে বন বিভাগ।

বন বিভাগ জানায়, শনিবার দুপুরে টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাইট্যাংপাড়ার শিয়ালঘোনা পাহাড়ে দুর্ঘটনার শিকার হয় হাতিটি। টানা বৃষ্টিতে পাহাড়ের মাটি পিচ্ছিল হয়ে যাওয়ায় লতাপাতা খাওয়ার সময় ভারসাম্য হারিয়ে এটি পাহাড়ের ঢাল বেয়ে নিচে পড়ে যায়।

প্রায় ১০০ থেকে ৩০০ ফুট নিচে পড়ে যাওয়ার পর হাতিটির পেছনের দুটি পা ভেঙে যায়। পাশাপাশি পেটেও গুরুতর আঘাত লাগে। বন কর্মকর্তাদের ধারণা, হাতিটির বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে।

দুর্ঘটনার খবর পেয়ে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। পরে টেকনাফ উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি হাসপাতাল ও চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কের চিকিৎসকদের সহায়তায় হাতিটির চিকিৎসা শুরু হয়।

তবে দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় আহত হাতিটিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। ফলে ঘটনাস্থলেই রেখে চিকিৎসা ও পর্যবেক্ষণ করা হচ্ছিল।

টেকনাফ রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুর রশিদ বলেন, ‘হাতিটির চিকিৎসা চলছিল এবং সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছিল। কিন্তু রোববার সকালে সেটি মারা গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনীক চৌধুরী জানান, আহত হাতিটিকে বাঁচাতে চিকিৎসকেরা চেষ্টা চালিয়েছেন। বর্তমানে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইদ্রিস জানান, দুর্ঘটনার পর হাতিটির চিৎকার শুনে তারা ঘটনাস্থলে যান। সেখানে প্রাণীটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে বন বিভাগের কর্মীরা এসে চিকিৎসার ব্যবস্থা করেন।

বন বিভাগ জানিয়েছে, শিয়ালঘোনা পাহাড় এলাকায় এশীয় প্রজাতির প্রায় ২৩টি বন্য হাতির বিচরণ রয়েছে। চলমান ভারী বর্ষণে পাহাড়ি এলাকার ঢাল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় বন্য প্রাণীর দুর্ঘটনার আশঙ্কাও বেড়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নিকলী থানায় আসামির ঝুলন্ত মরদেহ, ২ পুলিশ সদস্য ক্লোজড

কিশোরগঞ্জের নিকলী থানা হাজতে মাদক মামলার এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। শনিবার (১১ জুলাই) এ ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

১ দিন আগে

দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল বিষধর ‘ওয়ালস ক্রেট’, ৪ দিন পর অবমুক্ত

আজ শনিবার (১১ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের ভাইদগাঁও গ্রাম থেকে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘জনতার ঈশ্বরগঞ্জে’র সহযোগিতায় সাপটি উদ্ধার করে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ।

১ দিন আগে

পাহাড় থেকে পড়ে আহত মা হাতি— ভেঙেছে ২ পা, কেটেছে পেট

ভারী বর্ষণে কক্সবাজারের টেকনাফের পাহাড় থেকে ৩০০ ফুট নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছে এশিয়ান জাতের ২০-২৫ বছর বয়সী একটি মা হাতি। গড়িয়ে পড়ার সময় হাতিটি বিভিন্ন গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে হাতিটির পেছনের পা দুটি ভেঙে যায়। কেটে যায় পেটের কিছু অংশও।

১ দিন আগে

নকলের সুযোগ না পেয়ে ভোলায় এইচএসসি পরীক্ষার কেন্দ্র ভাঙচুর

ভোলার চরফ্যাশন উপজেলায় এইচএসসি পরীক্ষার একটি কেন্দ্রে ভাঙচুর চালিয়েছেন পরীক্ষার্থীরা। কেন্দ্র সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পরীক্ষার প্রশ্নপত্র কঠিন হওয়ায় এবং নকল করার সুযোগ না দেওয়ায় পরীক্ষার্থীরা এই হামলা ও ভাঙচুর চালান। এ সময় ৮-১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কাঁদানে গ্যাসের শেল

১ দিন আগে