ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে কারখানা শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক ও নিন্দা প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। একই সঙ্গে নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সরকারের পক্ষ থেকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার ময়মনসিংহে দিপু চন্দ্র দাসের বাসভবনে যান এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি নিহতের পরিবারের প্রতি সরকারের সহমর্মিতা প্রকাশ করেন এবং তাঁদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে দেশের বর্তমান পরিস্থিতি ও নাগরিক অধিকারের বিষয়ে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে অধ্যাপক আবরার বলেন,"ধর্ম, জাতিসত্তা বা পরিচয় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা, মর্যাদা এবং সমান আইনি সুরক্ষা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কোনো ধরনের বিভাজন বা অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা বরদাশত করা হবে না।"
সাক্ষাৎকালে শিক্ষা উপদেষ্টা নিহত দিপুর বাবা রাবিলাল দাসসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
অধ্যাপক সি আর আবরার বলেন, দিপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড একটি জঘন্য অপরাধ, যার কোনো যুক্তি বা গ্রহণযোগ্যতা নেই। অভিযোগ, গুজব বা বিশ্বাসগত মতভেদ কখনোই সহিংসতার অজুহাত হতে পারে না। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার আইনের শাসনের প্রতি অবিচল প্রতিশ্রুতিবদ্ধ। এ ঘটনায় উত্থাপিত সব অভিযোগ তদন্ত করে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচার নিশ্চিত করা হবে।
এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করেছে। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। কোনো ব্যতিক্রম ছাড়াই মামলাটি পূর্ণাঙ্গভাবে পরিচালনার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। দায়ীদের বিরুদ্ধে আইনের পূর্ণ প্রয়োগ নিশ্চিত করা হবে বলে জানান শিক্ষা উপদেষ্টা।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে শিক্ষা উপদেষ্টা জানান, দিপু চন্দ্র দাসের পরিবারকে আর্থিক ও কল্যাণমূলক সহায়তা দেওয়া হবে এবং আগামী দিনগুলোতে সরকার তার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখবে।
দেশের সব নাগরিককে সুরক্ষা দেওয়া এবং ন্যায়বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে তিনি উল্লেখ করেন।

প্রত্যক্ষদর্শী রেজাউল করিম চৌধুরী জানান, দুর্ঘটনাকবলিত বাসটি মানিকছড়ি থেকে একটি সামাজিক অনুষ্ঠান শেষে চট্টগ্রামের বোয়ালখালীর উদ্দেশ্যে ফিরছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পশ্চিম পাশে ছিটকে পড়ে। এতে মোটরসাইকেলের আরোহীরা রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে থ
২ দিন আগে
এ সময় বাণিজ্যমন্ত্রী নিজের একটি অভিজ্ঞতার কথাও তুলে ধরে বলেন, রাজধানীর একটি বাজারে গিয়ে দেখেছি রাস্তার পাশে বড় দোকানগুলোতে ভোজ্যতেল পর্যাপ্ত রয়েছে এবং বোতলের গায়ে নির্ধারিত দামই লেখা আছে। তবে বাজারের ভেতরের একটি দোকানে সীমিত তেল মজুদ রেখে প্রতি লিটারে দুই থেকে তিন টাকা বেশি দামে বিক্রির চেষ্টা করা হ
২ দিন আগে
কোনো সন্ত্রাসী, অস্ত্রধারী বা চাঁদাবাজকে আইনের বাইরে থাকতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং সন্ত্রাস ও মাদক দমনে বর্তমান সরকার বদ্ধপরিকর। একই সঙ্গে চিরতরে মব কালচার নির্মূলেও সরকার কঠোর।
২ দিন আগে
রাজধানীর মিরপুর-২-এ একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। এখন পর্যন্ত ভবন থেকে আটকে পড়া ১০ জনকে উদ্ধার করা হয়েছে।
২ দিন আগে