গাজীপুরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত, আহত ২

গাজীপুর প্রতিনিধি
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন প্রাণ হারিয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর-ফুলবাড়ীয়া আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর মৃর্ধাবাড়ী এলাকায় ঘটে যাওয়া এ মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কাঞ্চনপুর মৃর্ধাবাড়ী এলাকায় ফুলবাড়ীয়াগামী যাত্রীবোঝাই একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মালবোঝাই কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত অপর দুজনকে মুমূর্ষু অবস্থায় কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, কাভার্ডভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। আহত দুজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে তরুণ গ্রেপ্তার, এনসিপির বিক্ষোভ

গাজীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে সিফাত আবদুল্লাহ (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

১ দিন আগে

জামালপুর-ঢাকা রুটে দূরপাল্লার বাস বন্ধ, পূর্বঘোষণা ছাড়া ধর্মঘটে ভোগান্তি

ভোর থেকে হঠাৎ করে গাড়ি বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন হাজারও সাধারণ যাত্রী। আটকে পড়েছেন শত শত সাধারণ যাত্রী। এদিকে নিজের দাবি আদায় না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বাস চালাকরা।

২ দিন আগে

বাংলাদেশের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান: তথ্যমন্ত্রী

বিগত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনে দেশের অর্থনীতির ‘কোমর ভেঙে গেছে’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, সেই পরিস্থিতির কারণেই বর্তমানে দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। এমন এক কঠিন সময়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের দায়িত্ব নিয়েছেন।

৩ দিন আগে

৩ মাস পর দুয়ার খুলল সুন্দরবনের, প্রকৃতিতে সজীবতা

দীর্ঘ তিন মাস বনে ছিল সুনসান নীরবতা। ছিল না জেলে-বাওয়ালির কোলাহল, পর্যটকের পদচারণা কিংবা নৌযানের শব্দ। মানুষের আনাগোনা কম থাকায় এ সময়ে সুন্দরবন নিজের মতো করে বেড়ে ওঠার সুযোগ পেয়েছে। বনের চরে নির্ভয়ে ঘাস খেয়েছে হরিণের পাল, খালের পাড়ে রোদ পোহিয়েছে কুমির। গাছের ডালে ডালে পাখির কলকাকলিতে মুখর ছিল বন। আর

৪ দিন আগে
Advertisement