ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান বুয়েটের অধ্যাপক সাব্বির মোস্তফা খান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১৮: ৪৩
অধ্যাপক ড. মো. সাব্বির মোস্তফা খান। ছবি: সংগৃহীত

ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানিসম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সাব্বির মোস্তফা খান।

রোববার (২ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে তাকে তিন বছরের জন্য ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

ড. সাব্বির মোস্তফা খান দুই দশকেরও বেশি সময় ধরে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত। ১৯৯৬ সালে বুয়েটের পুরকৌশল বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করার পর ১৯৯৭ সালে একই বিশ্ববিদ্যালয়ের পানিসম্পদ কৌশল বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন।

ড্রেনেজ, হাইড্রোলজিক, হাইড্রোডাইনামিক ও মরফোলজিক্যাল মডেলিংয়ের পাশাপাশি পরিবেশগত ও সামাজিক প্রভাব নিরূপণ (ইএসআইএ) এবং জলবায়ুবিষয়ক পরিসংখ্যানে তাঁর বিশেষ দক্ষতা রয়েছে।

কর্মজীবনে তিনি এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে নদীতীর সংরক্ষণবিষয়ক একটি কোর্সে রিসোর্স পারসন হিসেবে কাজ করেছেন। এছাড়া চীনের চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের (সিএএস) সঙ্গে বুয়েটের যৌথ গবেষণা প্রকল্পের সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন।

বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের হয়ে দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান বিআইএফএফএলের পরিবেশগত ও সামাজিক মনিটরিং ফ্রেমওয়ার্ক (ইএসএমএফ) হালনাগাদের কাজেও যুক্ত ছিলেন তিনি।

দেশি-বিদেশি সাময়িকী ও কনফারেন্স প্রসিডিংসে ড. সাব্বির মোস্তফা খানের ৩০টির বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

প্রাথমিকে নিয়োগ— দ্রুত যোগদান ও পদায়নের দাবিতে সুপারিশপ্রাপ্তদের শাহবাগ অবরোধ

রোববার সকাল ১১টার দিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা জাতীয় জাদুঘরের সামনে জড়ো হয়ে সড়কে অবস্থান নেন। পরে পুলিশ বিকল্প ব্যবস্থা হিসেবে সড়কের বিপরীত পাশ দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করে।

১১ ঘণ্টা আগে

দলীয় প্রভাবমুক্ত পুলিশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

রোববার (২ আগস্ট) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের ছয় মাসের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১২ ঘণ্টা আগে

যশোরে মেয়ের হাতে প্রাণ হারালেন মা

১৪ ঘণ্টা আগে

কক্সবাজারে ‘অনুমোদনহীন’ প্যারাসেইলিং, প্রাণ গেল পর্যটকের

১ দিন আগে