কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: বরখাস্ত ২ কর্মীর জায়গায় দায়িত্বে ছিলেন অন্য ২ জন!

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বাসের ১২ জন যাত্রী নিহত হন। ছবি: সংগৃহীত

কুমিল্লায় ট্রেন ও বাসের সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। দুর্ঘটনার রাতে পদুয়ার বাজার রেলগেটে দায়িত্বে থাকার কথা থাকলেও গেটম্যান হেলাল উদ্দিন ও ওয়েম্যান মেহেদী হাসান সেখানে উপস্থিত ছিলেন না। দাপ্তরিক কাগজপত্রে তাদের নাম থাকলেও ওই রাতে সেখানে দায়িত্ব পালন করেন গেটম্যান নাজমুল হাসান ও ওয়েম্যান কাউসার।

গত শনিবার গভীর রাতের ওই দুর্ঘটনার পরপরই দায়িত্বে অবহেলার অভিযোগে রেলক্রসিংয়ের গেটম্যান মো. হেলাল ও মেহেদী হাসানকে বরখাস্ত করে রেলওয়ে বিভাগ। এ ছাড়া গঠন করা হয় তিনটি তদন্ত কমিটি। আহত বাসযাত্রী শেফালী আক্তার (৫৮) বাদী হয়ে লাকসাম রেলওয়ে থানায় একটি মামলাও দায়ের করেছেন।

মামলায় আসামি করা হয়েছে বরখাস্ত হওয়া গেটম্যান হেলাল উদ্দিন ও ওয়েম্যান মেহেদী হাসানকে। বাদী শেফালী আক্তার দুর্ঘটনায় নিহত সোহেল রানার খালা এবং তার বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলায়। ইতোমধ্যে র‌্যাব-১১ প্রধান আসামি হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে।

একাধিক সূত্রে জানা গেছে, দুর্ঘটনার রাতে দায়িত্বে থাকা গেটম্যান নাজমুল হাসান দায়িত্ব পালনে অমনোযোগী হওয়ায় তাকে গুরুত্বপূর্ণ রেলগেটে দায়িত্ব দেয় না ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তবে ওই রাতে তিনি কীভাবে সেখানে দায়িত্ব পালন করছিলেন, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। নাজমুল ও কাউসারের বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তাও নিশ্চিত হওয়া যায়নি।

সরেজমিনে দেখা গেছে, ওই লেভেল ক্রসিংয়ে সংশ্লিষ্টদের পরিবর্তে অন্য কর্মীরা দায়িত্ব পালন করছেন। এ বিষয়ে রেলওয়ের একাধিক সূত্র জানায়, বদলি ডিউটি রেলওয়েতে একটি প্রচলিত ঘটনা। প্রায়ই একজনের স্থলে অন্যজন দায়িত্ব পালন করেন। তদারকির অভাবে বিষয়টি অনেক সময় নজরে আসে না। কোথাও কোথাও স্টেশন মাস্টাররা সহকারী স্টেশন মাস্টারদের ওপর দায়িত্ব অর্পণ করেন।

কুমিল্লা রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) মো. আনিসুজ্জামান বলেন, ঘটনাটি গভীর রাতে ঘটেছে। দিনের বেলায় হলে তদারকি আরও জোরদার করা সম্ভব হতো। গেটম্যান ও ওয়েম্যান বদলি হয়েছেন কি না, তা এখনও নিশ্চিত নয়। তবে কাগজে-কলমে দায়িত্বে থাকা হেলাল ও মেহেদী কোনোভাবেই দায় এড়াতে পারেন না। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, গত শনিবার ঈদের দিন দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনের সঙ্গে ‘মামুন স্পেশাল’ নামের একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শী ও আহতদের দাবি, ট্রেন আসার সময় নির্ধারিত সময়ে লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ করা হয়নি। গেটম্যানদের অবহেলার কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর পদুয়ার বাজার এলাকায় দায়িত্বে থাকা গেটম্যান হেলাল উদ্দিন ও ওয়েম্যান মেহেদী হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে মঙ্গলবার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী শংকুচাইল এলাকা থেকে প্রধান আসামি হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করে র‌্যাব।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গীতা পাঠে ‘নিষেধাজ্ঞা’ জামায়াত এমপির

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে গীতা পাঠ না করার নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের বিরুদ্ধে। তবে এমপির নির্দেশনা না মেনেই রাষ্ট্রীয় বিধি অনুযায়ী মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে পবিত্র কোরআন তি

৭ ঘণ্টা আগে

রাঙ্গামাটিতে সড়কে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত অন্তত ২০

রাঙ্গামাটিতে একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গিয়ে অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ২টার দিকে সাপছড়ি ইউনিয়নে দোপ্পায়াছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই বাসটির চালক পালিয়ে গেছেন বলে জানা গেছে।

১০ ঘণ্টা আগে

জামায়াত-শিবির ক্ষমা না চেয়ে উল্টো বয়ান দাঁড় করানোর চেষ্টা করছে: ছাত্রদল সভাপতি

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ‘জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির ১৯৭১ সালের বিতর্কিত ভূমিকা অস্বীকার করে এবং জাতির কাছে ক্ষমা না চেয়ে উল্টো একটি নতুন বয়ান দাঁড় করানোর চেষ্টা করছে, তেমনি ভবিষ্যতে অন্য কোনো রাজনৈতিক শক্তিও জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান নিয়ে নিজেদের মতো ক

১০ ঘণ্টা আগে

দৌলতদিয়া ঘাটে বাসডুবি, নিহতের সংখ্যা বেড়ে ২৫

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১১ জন নারী, ৭ শিশু ও ৭ জন পুরুষ রয়েছেন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২১ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

১৫ ঘণ্টা আগে