ফেনী প্রতিনিধি

আধুনিক প্রযুক্তির প্রসারে ক্রিকেট ম্যাচে গত কয়েক বছর ধরে 'রিভিউ' পরিণত হয়েছে নিয়মিত অনুষঙ্গে। এ সুযোগ চালু হওয়ার পর আম্পায়ারের দেওয়া সিদ্ধান্তকে হরহামেশাই চ্যালেঞ্জ করছেন ক্রিকেটাররা। এবার রাজনীতির মাঠে সেই 'রিভিউ' নিয়ে হাজির হলেন ফেনীর বিএনপি নেতা আলাল উদ্দিন আলাল। ফেনী সদর তথা ফেনী-২ আসন থেকে দল তাকে মনোনয়ন না দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, সে সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ জানিয়ে 'রিভিউ' নিয়েছেন তিনি!
ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল ঘটনাটি ঘটিয়েছেন শুক্রবার (৭ নভেম্বর) সকালে। এ দিন কালো ট্রাউজার আর সাদা টি-শার্ট পরে ধানক্ষেত গিয়ে দাঁড়ান তিনি। চোখে সানগ্লাস, মাথায় ক্যাপ। বাঁহাত ভূমির সমান্তরালে রেখে ডান হাতটি তার নিচে উলম্বভাবে রেখে ছবি তোলেন তিনি, ঠিক যে ভঙ্গিতে আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে 'রিভিউ' নিয়ে থাকেন ক্রিকেটাররা।
আলাল তার ফেসবুক আইডিতে 'রিভিউ' নেওয়ার ভঙ্গিতে তোলা এ ছবি প্রকাশ করলে তা 'ভাইরাল' হতে সময় নেয়নি। তার অনুসারীরা তো বটেই, সারা দেশ থেকেই ফেসবুকে সক্রিয় নানা মানুষ সে ছবি শেয়ার করেছেন নিজের প্রোফাইলে, আলালকে প্রশংসায় ভাসিয়েছেন, তার মনোনয়নবঞ্চিত হওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে 'রিভিউ' নেওয়ার জন্য।
নেটিজেনরা বলছেন, আলাল নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। কেননা বিএনপি গত সপ্তাহে ২৩৭ আসনের যে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে তাতে মনোনয়ন না পাওয়া অনেক নেতার কাছ থেকেই এসেছে বিরূপ প্রতিক্রিয়া। কেউ কেউ দল মনোনীত প্রার্থীর পাশে থাকার প্রতিশ্রুতি দিলেও অনেক নেতার অনুসারীরা রীতিমতো সড়ক অবরোধ করে ভাঙচুর পর্যন্ত করেছেন।
নেটিজেনরা আরও বলছেন, মনোনয়নবঞ্চিত হয়েও দলীয় প্রার্থীর পাশে থাকাটা উত্তম রাজনৈতিক চর্চা হলেও তা নতুন কিছু নয়। কিন্তু আলাল যেভাবে দলীয় সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন, সেটি তাকে সবার থেকে আলাদা করেছে। আনুষ্ঠানিকভাবে দল একে 'রিভিউ' হিসেবে গ্রহণ করুক বা না করুক, আলাল দারুণভাবেই তার অবস্থান প্রকাশ করতে পেরেছেন বলে মনে করছেন নেটিজেনরা।
আলালের ঘনিষ্ঠজনরা বলছেন, আওয়ামী লীগ সরকারের আমলে জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দলের সব আদেশ-নির্দেশ ও কর্মসূচি সুচারুরূপে বাস্তবায়ন করেছেন আলাল। বহু হামলা-মামলার শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন। স্বাভাবিকভাবেই এবারের নির্বাচনে দলের মনোনয়ন আশা করেছিলেন তিনি। প্রাথমিক তালিকায় মনোনয়ন না পেয়েও 'রিভিউ' নিয়ে ভিন্ন নজির স্থাপন করলেন।
আলাল নিজে কী বলছেন এ বিষয়ে? কেন বা কোন ভাবনা থেকে রাজনীতির মাঠে ক্রিকেটের 'রিভিউ' নিয়ে হাজির হয়েছেন তিনি? সত্যি সত্যিই কি তিনি মনোনয়ন নিয়ে দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তের 'রিভিউ' চান?
জানতে চাইলে আলাল উদ্দিন আলাল বলেন, জয়নাল হাজারীর সময় ফেনী সারা দেশে পরিচিত ছিল 'লেবানন' হিসেবে। এরপর এলেন নিজাম হাজারী, তার সময়ের নির্বাচন 'ফেনী স্টাইল' নামে পরিচিত ছিল। আমরা সেসব যুগ পেরিয়ে এসেছি। এখন সুস্থতার চর্চা করতে হবে। আমি জানাতে চেয়েছি, এই সময়ে এসে ভিন্ন ভাষাতেও প্রতিবাদ জানানো যায়, ফেনীর মানুষ ভিন্নভাবে প্রতিবাদ জানাতে পারে।
ফেনী-২ আসন নিয়ে দলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা চান জানিয়ে ফেনী জেলা বিএনপির এই সদস্য সচিব বলেন, আমি চাই, এ প্রতিবাদের মধ্য দিয়ে ফেনী-২ আসন নিয়ে দলের হাইকমান্ড আবার বিবেচনা করুক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান যেন ফেনী-২ আসনটি 'রিভিউ' করেন, এটাই প্রত্যাশা।

পুলিশ সুপার রবিউল হাসান বলেন, আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই অভিযান পরিচালনা করা হয়। তবে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী আ ন ম এছানুল হক মিলন চাঁদপুরের কচুয়ায় নিজ নির্বাচানী এলাকায় প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন, সন্ধ্যার পর অযাচিতভাবে কোনো কিশোর রাস্তায় ঘোরাফেরা করলে তাদের জিজ্ঞাসাবাদ করত
১৭ ঘণ্টা আগে
নিহতদের মধ্যে বড়কুলা গ্রামের খলিল শেখ (৬৫) ও তাহাজ্জুদ শেখ (৪০) সম্পর্কে বাবা ছেলে। এ ছাড়া ফেরদৌস শেখ (৩৩) ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওসিবুর মিয়া (৬৫) নিহত হয়েছেন। ফেরদৌস সম্পর্কে খলিল শেখের আত্মীয়।
১ দিন আগে
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা জানান, সোমবার ভোরে হালিশহরের ওই ছয়তলা ভবনের তৃতীয় তলায় রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণের খবর পান তারা। সেখান থেকে নারী-শিশুসহ অন্তত ৯ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
১ দিন আগে
রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় মো. আব্দুর রাজ্জাক নামে এক শিক্ষক নিহত হয়েছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে পুঠিয়া ফায়ার সার্ভিস সংলগ্ন ঢাকা–রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২ দিন আগে