ঘন কুয়াশায় মেঘনায় ২ লঞ্চের সংঘর্ষ, নিহত ৮

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ১৩: ০০
ছবি: সংগৃহীত

ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষে অন্তত আটজন নিহত ও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তারা বলছেন, নদীতে ঘন কুয়াশার কারণে দিক নির্ণয় করতে না পারায় এ দুর্ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে অ্যাডভেঞ্চার-৯ ও জাকির সম্রাট-৩ নামে দুটি লঞ্চের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

চাঁদপুর জেলা নৌ পুলিশের এসপি সৈয়দ মোশফিকুর রহমান বলেন, ‘ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটি রাত ২টার দিকে হাইমচর এলাকা অতিক্রম করছিল। এ সময় নদীজুড়ে প্রচণ্ড ঘন কুয়াশা ছিল। দিক নির্ণয় করতে না পারায় ঢাকা থেকে বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সঙ্গে এর সজোরে ধাক্কা লাগে।’

দুর্ঘটনাস্থলেই একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। পরে আরেক যাত্রীবাহী লঞ্চ এমভি কর্ণফুলী-৯ ব্যবহার করে দুর্ঘটনাকবলিত জাকির সম্রাট-৩ লঞ্চের যাত্রীদের ঢাকায় পাঠানো হয়। পথে আরও এক যাত্রীর মৃত্যু হয়। ঢাকায় পৌঁছানোর পর এখন পর্যন্ত মোট আটজন মারা গেছেন।

নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান বলেন, আমরা রাতে খবর পাওয়ার পর দুর্ঘটনাস্থলে উপস্থিত হ‌ই। ততক্ষণে লঞ্চ দুটি তাদের গন্তব্যে চলে যায়। পরে খোঁজ নিয়ে জানতে পারি মৃতের সংখ্যা বেড়েছে।

চাঁদপুরে বিআইডব্লিউটিএ’র পরিদর্শক আব্দুল মান্নান জানান, দুর্ঘটনার পর গভীর রাতে জাকির সম্রাট-৩ লঞ্চটি চাঁদপুর লঞ্চ টার্মিনালে ভেড়ানোর চেষ্টা করলে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তারা লঞ্চে আগুন ধরিয়ে দেওয়ার হুমকিও দেন। পরিস্থিতি বেগতিক দেখে লঞ্চের মাস্টার আহত যাত্রীদের নিয়ে ঢাকার দিকে রওনা দেন।

মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে মনে করেন চাঁদপুর বিআইডব্লিউটিএ’র উপপরিচালক মোহাম্মদ কামরুজ্জামান। তিনি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। ছয় মাস বয়সী ওই শিশুটি বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায়। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মোট পাঁচ শিশুর মৃত্যু হলো।

১ দিন আগে

সিলেটে জ্বালানি ধর্মঘট প্রত্যাহার, তবু স্বাভাবিক হয়নি সরবরাহ

ধর্মঘট স্থগিতের ঘোষণা এলেও জ্বালানি সরবরাহ স্বাভাবিক হয়নি। পরিস্থিতি স্বাভাবিক করতে বৃহস্পতিবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রশাসন ও পাম্প মালিকদের বৈঠক হওয়ার কথা রয়েছে। সিলেটে জ্বালানি সরবরাহ কবে পুরোপুরি স্বাভাবিক হবে, তা এই বৈঠকের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে।

১ দিন আগে

সিলেটে জ্বালানি ধর্মঘট, সব পাম্প ও সিএনজি স্টেশন বন্ধ

পাম্প মালিকদের সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াশাদ আজিম হক আদনান বলেন, ‘আমাদের একজন মালিকের চারটি পাম্প রয়েছে। তিনি গতকাল এক গাড়ি জ্বালানি তেল পান। তিনি ওই তেল চারটি পাম্পের মাধ্যমে বিক্রি করেন। কিন্তু, প্রশাসনের পক্ষ থেকে তাকে রাতে আটক করা হয়েছে বলে খবর পাই। তাকে আটকের খবর পেয়ে পাম্প মালি

১ দিন আগে

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ নিহত ২

বুধবার রাত আটটার দিকে কাহালু উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কের মুরইল বাসস্ট্যান্ড এলাকায় একটি দুর্ঘটনায় সুমন আলী নামের এক যুবক নিহত হন। এ ঘটনায় মোস্তফা ও সালাম নামে দুইজন আহত হন। তারা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

২ দিন আগে