গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, শিশুসহ আহত ৩

গোপালগঞ্জ প্রতিনিধি
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে একটি ভোটকেন্দ্রের সামনে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিস্ফোরণে এক শিশুসহ দুই আনসার সদস্য আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে শহরের রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, ভোটকেন্দ্র দায়িত্বরত আনসার সদস্য সুকণ্ঠ মজুমদার ও সেকশন কমান্ডার জামাল হোসেন। এ ছাড়া একজন ভোটারের সঙ্গে আসা আমেনা খানম (১৩) নামে এক শিশু আহত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জহিরুল ইসলাম বলেন, সকালে ৯টার দিকে দূর থেকে একটি ককটেল ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে দুই আনসার সদস্য আহত হন। এ ছাড়া ভোটার সঙ্গে আসা এক শিশুও আহত হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড: সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২০ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশপথে ককটেলটি বিস্ফোরণ করা হয়। তবে কে বা কারা ককটেলটি ছুড়ে পালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা।

৬ ঘণ্টা আগে

সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় বাইক আরোহী নিহত

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।

৭ ঘণ্টা আগে

সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৭ ঘণ্টা আগে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

১ দিন আগে
Advertisement