ব্রাহ্মণবাড়িয়ায় ভোটকেন্দ্রে পোলিং অফিসারের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
পোলিং অফিসার মো. মুজাহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় ভোটগ্রহণ চলাকালীন অসুস্থ হয়ে মো. মুজাহিদুল ইসলাম নামে এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সরাইল উপজেলা জেলা পরিষদ অডিটোরিয়াম কেন্দ্রে দায়িত্ব পালনকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চললেও এই ঘটনায় সরাইলের স্থানীয় নির্বাচনী কর্মকর্তা ও কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সরাইল উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়াম ভোট কেন্দ্র নং–৫১ এ পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে মো. মুজাহিদুল ইসলাম (শিক্ষক, পানিশ্বর ইসলামী ফাউন্ডেশন) অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

সরাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আবু বকর সরকার পোলিং অফিসারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ইতালিতে ৩ খুন: নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকির উড়ো চিঠি

চিঠিতে লেখা হয়েছে, ‘জনাব সিরাজ মিয়া আশা করি ভালো আছেন। রাতে আপনার সঙ্গে ঘরে দেখা হবে। আর আমরা আসলে আমাদের চাহিদামতো টাকাপয়সা ও স্বর্ণালংকার না পাই, আপনার ছেলেকে দুনিয়া থেকে বিদায় করে দেবো।’

১ দিন আগে

মিয়ানমারে পাচারের পথে ১৪৫০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ২১

শুক্রবার (২৭ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ১৩ মাইল দূরে টহলরত নৌবাহিনীর একটি জাহাজ পৃথক দুটি অভিযান চালায়।

১ দিন আগে

তেলিয়াপাড়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি

শনিবার (২৭ জুন) ভোর ৩টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়নের তেলিয়াপাড়া বিওপির অধীন ১৯৮২ নম্বর মেইন পিলারের ১১-এস সাব-পিলারসংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

১ দিন আগে

লালমনিরহাটে গ্রেপ্তারের পর ২ পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালিয়েছে আসামি

শুক্রবার (২৬ জুন) গভীর রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি গ্রামে ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদুল ইসলাম ওরফে রাশেদকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। বেলাল হোসেনের ছেলে রাশেদের বিরুদ্ধে চুরিসহ বিভিন্ন অপরাধে একাধিক ওয়ারেন্ট রয়েছে।

১ দিন আগে