১১ দল ক্ষমতায় গেলে মন্ত্রী হবেন নাহিদ: জামায়াত আমির

মৌলভীবাজার প্রতিনিধি
নির্বাচনি জনসভায় জামায়াতের আমির শফিকুর রহমান। ছবি: জামায়াত আমিরের ফেসবুক পেজ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট আগামী নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় গেলে জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মন্ত্রিসভায় জায়গা পাবেন বলে ঘোষণা দিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) মৌলভীবাজারের কুলাউড়ায় আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।

শফিকুর রহমান বলেন, ‘আল্লাহ তায়ালা যদি আমাদের এই দেশের সেবকের দায়িত্ব দেন, তবে নাহিদ ইসলামের মতো তরুণ মেধাবীদের দেশ সেবার সুযোগ দেওয়া হবে। তিনি আমাদের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের যোগ্য।’

জনসভায় জামায়াত আমির আরও বলেন, ‘গত দেড় দশকে দেশে যে অপশাসন চলেছে, তার বিরুদ্ধে যুবসমাজই বুক পেতে দিয়েছিল। তাই ক্ষমতায় গেলে এ দেশকে যুবকদের হাতেই তুলে দেওয়া হবে।’

তিনি বলেন, ‘আমরা সিজনাল রাজনৈতিক দল নই, আমরা এই মাটির সন্তান। ৫৪ বছরের বঞ্চনা দূর করে একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে আমরা তরুণদের মেধা ও সাহসকে কাজে লাগাতে চাই।’

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ডিসেম্বরে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন নির্বাচনি জোটে যোগ দেয় এনসিপি। শুরুতে ইসলামি দলগুলোর সব ভোট ‘ওয়ান বক্স’ পলিসিতে একই ব্যালটে রাখার ভাবনা থেকে এ জোট শুরু হয়েছিল। পরে আসন সমঝোতাসহ নানা ইস্যুতে মতপার্থক্যের কারণে সে জোটের রূপরেখায় পরিবর্তন আসে।

ডিসেম্বরের শেষ ভাগে এই জোটে যুক্ত হয় এনসিপি ও কর্নেল (অব.) অলি আহমদের লিবারেল ডেমোক্রেটিক পার্টি। পরে আবার জোট থেকে বেরিয়ে যায় প্রতিষ্ঠাকালীন সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশ। বর্তমানে ১১ দলীয় নির্বাচনি ঐক্য আকারে এই জোট নির্বাচনে অংশ নিচ্ছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

প্রথম পত্র পরীক্ষায় দ্বিতীয় পত্রের প্রশ্ন, ২০ মিনিট পর দেওয়া প্রশ্নপত্রও গত বছরের!

পরীক্ষার্থীরা আরও জানায়, প্রশ্নপত্র ফিরিয়ে নিয়ে নতুন করে যে প্রশ্নপত্র দেওয়া হয়, সেটিও ২০২৫ সালের। ফলে সেটিও ফিরিয়ে নেওয়া হয়। দ্বিতীয়বার বদলে দেওয়া হয় ভূগোল প্রথম পত্রের প্রশ্নপত্র দেওয়া হয়। দুবার প্রশ্নপত্র বদলে সময় নষ্ট হওয়ায় পরে অবশ্য তাদের বাড়তি সময় দেওয়া হয়েছে বলেও জানায় পরীক্ষার্থীরা।

১ দিন আগে

নরসিংদীতে নদীতে ডুবে প্রাণ গেল ৪ শিশুর

নরসিংদীর রায়পুরায় নদীর পানিতে গোসলে নেমে তলিয়ে গিয়ে একসঙ্গে চার শিশু মারা গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার চান্দেরকান্দী ইউনিয়নের বড়কান্দা এলাকার কাকন নদীতে এ ঘটনা ঘটে।

১ দিন আগে

নোয়াখালীতে ছুরিকাঘাতে বিএনপি নেতা খুন, আটক ২

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাদকসেবনে প্রতিবাদ করার জেরে মো. ফারুক ওরফে শহীদ (৫০) নামে এক বিএনপি নেতা ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত দুই তরুণকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

১ দিন আগে

চট্টগ্রামের বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকায় কনফিডেন্স সল্ট লিমিটেডের কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার।

২ দিন আগে