খাগড়াছড়িতে পৃথক ২ ঘটনায় ইউপিডিএফের ২ সদস্য নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক দুই ঘটনায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসিত) দুই সদস্য নিহত হয়েছেন। নিহতদের একজন নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে এবং অন্যজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)- সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইউপিডিএফ।

বুধবার (২৪ জানুয়ারি) জেলার রামগড় ও দীঘিনালা উপজেলায় এসব ঘটনা ঘটে।

দলীয় সূত্র ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ১০টার দিকে রামগড় উপজেলার প্রেমতলা এলাকায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে ইউপিডিএফের সদস্যদের গোলাগুলি হয়। এতে ববিন ত্রিপুরা (৩২) নিহত হন। তিনি উপজেলার মাজারা টিলা গ্রামের বাসিন্দা। একই ঘটনায় মংসানু মারমা ওরফে জীবন (২৯) আহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। তাঁর বাড়ি দাতারাম পাড়ায়। ঘটনার পর এলাকা থেকে একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা এক বিবৃতিতে দাবি করেন, প্রেমতলা এলাকায় আগে থেকেই অবস্থান নিয়ে থাকা নিরাপত্তাবাহিনীর সদস্যরা তাদের কর্মীদের ওপর হামলা চালায়। এতে ববিন ত্রিপুরা নিহত হন। এছাড়া মংসানু মারমা নিখোঁজ রয়েছেন এবং তাকে আহত অবস্থায় আটক করা হয়ে থাকতে পারে বলে সংগঠনটির সন্দেহ।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থল দুর্গম হওয়ায় এখনো মরদেহ বা সংশ্লিষ্ট ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি। প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।

অন্যদিকে, দুপুরে দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের মুড়োপাড়া এলাকায় গুলিতে নিহত হন ইউপিডিএফের সদস্য সুজন চাকমা (৪৮)। এ হত্যাকাণ্ডের জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)-কে দায়ী করেছে ইউপিডিএফ। তবে এ বিষয়ে জেএসএসের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিকেলে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউপিডিএফ দাবি করে, জেএসএসের সশস্ত্র সদস্যরা অতর্কিত হামলা চালিয়ে সাংগঠনিক কাজে এলাকায় অবস্থানরত সুজন চাকমাকে গুলি করে হত্যা করেছে।

দীঘিনালা থানার ওসি ইকবাল বাহার বলেন, মুড়োপাড়ার একটি দোকানে বসে ছিলেন সুজন চাকমা। এ সময় মোটরসাইকেলে করে আসা পাঁচজন মুখোশধারী তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। পরে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। তার শরীরে তিনটি গুলির চিহ্ন পাওয়া গেছে।

রাজনীতি/আরআইআর

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড: সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২০ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশপথে ককটেলটি বিস্ফোরণ করা হয়। তবে কে বা কারা ককটেলটি ছুড়ে পালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা।

৬ ঘণ্টা আগে

সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় বাইক আরোহী নিহত

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।

৬ ঘণ্টা আগে

সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৭ ঘণ্টা আগে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

১ দিন আগে
Advertisement