লক্ষ্মীপুরে ড্রামট্রাক-সিএনজির সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি
নিহত ছাত্রদল নেতা চৌধুরী রুবেল। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে বেপরোয়া গতির ড্রামট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চৌধুরী রুবেল (৩০) নামে সাবেক এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।

সোমবার (২৭ জুলাই) ভোরে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শহরের মজুচৌধুরীরহাট সড়কের যুব উন্নয়ন অধিদফতরের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল লক্ষ্মীপুর পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ড বাঞ্চানগর গ্রামের ফারুক হোসেন চৌধুরীর বড় ছেলে। তিনি জনকল্যাণ উচ্চ বিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সিএনজিচালিত অটোরিকশায় করে যাওয়ার পথে যুব উন্নয়ন অধিদফতরের সামনে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ড্রামট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে রুবেলের হাত,পা ও মাথায় গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে সংকটাপন্ন অবস্থায় রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

নিহতের ভাই সাবেক ছাত্রদল নেতা শরীফ হোসেন চৌধুরীর বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন মুন্না। তিনি বলেন, ‘সাবেক ছাত্রদল নেতা রুবেল ড্রামট্রাক চাপায় গুরুতর আহত হয়ে মারা গেছেন। তার অকালমৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। নিয়ন্ত্রণহীন এসব ঘাতক ড্রামট্রাক আর কত তাজা প্রাণ কেড়ে নেবে?’

দুর্ঘটনা ও আইনগত ব্যবস্থার বিষয়ে জানতে লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ পারভেজের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় বাইক আরোহী নিহত

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।

৫ ঘণ্টা আগে

সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৬ ঘণ্টা আগে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

২১ ঘণ্টা আগে

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান, ৬ শতাধিক অস্বাস্থ্যকর পানির জার ধ্বংস

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।

১ দিন আগে
Advertisement