ঝিনাইদহ-১: বিপুল ব্যবধানে জয়ী বিএনপির আসাদুজ্জামান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৩: ৫০
সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

বেসরকারি ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত জোটের প্রার্থী (দাঁড়িপাল্লা প্রতীক) জামায়াত নেতা আবু ছালেহ মো. মতিউর রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট।

অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানের এই জয় কেবল একটি রাজনৈতিক বিজয় নয়, বরং এটি তার দীর্ঘ ক্যারিয়ারের এক নতুন মোড়।

গত ৮ আগস্ট ২০২৪-এ তিনি বাংলাদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। তবে দীর্ঘ প্রায় দেড় দশক পর অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গত ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে তিনি তার পদ থেকে পদত্যাগ করেন।

তখন শৈলকূপার সন্তান হিসেবে নিজ এলাকার মানুষের সেবা করার উদ্দেশ্যেই রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদ ছেড়ে নির্বাচনি লড়াইয়ে নেমেছেন বলে জানিয়েছিলেন তিনি। শৈলকূপায় বিএনপি তাকে একক প্রার্থী হিসেবে গ্রহণ করে এবং স্থানীয় রাজনীতিতে কোনো বিভেদ ছাড়াই তিনি নিরঙ্কুশ সমর্থন পান।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিএমপির নতুন কমিশনার শওকত আলী

সভায় তিনি জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে ন্যায়নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। একই সঙ্গে নগরীর সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, চুরি-ছিনতাই, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

১ দিন আগে

নান্দাইলে ৩ সপ্তাহ ধরে নিখোঁজ কিশোর, পলাতক ৩ সন্দেহভাজন

থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার ২১ দিন পেরিয়ে গেলেও এখনও নিখোঁজ ইয়াসিনের সন্ধান মেলেনি। এদিকে জিডির পর থেকেই ইয়াসিনের সঙ্গে চলাফেরা করা প্রতিবেশী ও পাশের গ্রামের তিন যুবক পলাতক রয়েছেন, যা ঘটনায় নতুন করে রহস্য সৃষ্টি করেছে।

১ দিন আগে

মৌলভীবাজারে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

কর্মধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হেলাল আহমদ বলেন, ফটিগুলি এলাকায় জমির মালিক মাটি বিক্রি করার কারণে জমিতে গর্তের সৃষ্টি হয়। পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে জমির গর্তগুলো ভরাট হলে সাঁতার না জানা ওই তিন শিশু মারা যায়। বিষয়টি উপজেলা ও পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। একসঙ্গে তিন শিশুর মারা যাওয়ার

১ দিন আগে

রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ২২

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মোট চার শিশুর মৃত্যু হলো। বর্তমানে এই উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ১১৭ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

১ দিন আগে