ভারী বৃষ্টিতে দেয়াল ধসে প্রাণ গেল তরুণের

চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামে অতি ভারী বৃষ্টিপাতে দেয়াল ধসে এক তরুণ নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পূর্ব নাছিরাবাদ রহমান নগর আবাসিক এলাকায় দেয়াল ধসে শফিকুল ইসলাম (৩০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ সময় শফিকুলের চার বছর বয়সী ছেলে সোহান ইসলাম, দুই বছর বয়সী মেয়ে সাইফা আক্তার ও শাশুড়ি মর্জিনা বেগম (৫৬) আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শফিকুলের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা এলাকায়। তিনি মাছ ব্যবসায়ী। রহমান নগর আবাসিক এলাকায় একটি সেমিপাকা ঘরে পরিবার নিয়ে ভাড়ায় থাকতেন তিনি।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেলে ভারী বৃষ্টিপাত হলে রহমাননগর আবাসিক এলাকার একটি সীমানা দেয়াল হঠাৎ ধসে পড়ে। দেয়ালে চাপা পড়ে তাৎক্ষণিকভাবে শফিকুলের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। ধ্বংসস্তূপ থেকে শফিকুলের পরিবারের সদস্যদের আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনার সময় পরিবারটি পাহাড়ঘেঁষা একটি সেমিপাকা ঘরে ছিল। ভারী বৃষ্টিতে পাহাড়ের একটি অংশ ধসে দেয়ালের ওপর পড়ে। এতে দেয়ালটিও ধসে যায়। দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শফিকুলের মৃত্যু হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম জানান, দেয়াল ধসে পড়ে শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আরও তিনজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড: সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২০ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশপথে ককটেলটি বিস্ফোরণ করা হয়। তবে কে বা কারা ককটেলটি ছুড়ে পালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা।

৬ ঘণ্টা আগে

সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় বাইক আরোহী নিহত

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।

৬ ঘণ্টা আগে

সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৭ ঘণ্টা আগে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

১ দিন আগে
Advertisement