নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ)আসনের সাবেক সংসদ সদস্য এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য শাহ নুরুল কবির শাহীন দল থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে ‘ব্যক্তিগত অসুবিধা’কে কারণ হিসেবে উল্লেখ করলেও মূলত নির্বাচনে প্রার্থী হতেই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দল থেকে মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র হিসেবে নাকি অন্য কোনো দল থেকে নির্বাচন করবেন, সেটি স্পষ্ট করেননি।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর পাঠানো পদত্যাগপত্রের অনুলিপি সাংবাদিকদের কাছে হস্তান্তর করেন।
এ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন শাহ নুরুল কবির। এ আসনে বিএনপি উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুকে মনোনয়ন দিয়েছে। শাহ নুরুল কবির এ কারণে দল থেকে সরে দাঁড়িয়ে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।
শাহ নুরুল কবির সংবাদ সম্মেলনে বলেন, ছাত্রজীবন থেকে শুরু করে দীর্ঘ ৪৩ বছর বিএনপির রাজনীতির যুক্ত আছি। ২০০১ সালের নির্বাচন করে ঈশ্বরগঞ্জ আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচিত হয়ে ঈশ্বরগঞ্জবাসীর সুখে-দুঃখে পাশে থেকেছি। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনেও ভোটের মাঠে থাকব।
কোন দল বা জোট থেকে নির্বাচন করবেন— এ বিষয়টি সংবাদ সম্মেলনে স্পষ্ট করেননি নুরুল কবির শাহীন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘অনেক জায়গা থেকে অফার পাচ্ছি।’
এর আগে গত ১৮ ডিসেম্বর নুরুল কবির শাহীন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

সভায় তিনি জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে ন্যায়নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। একই সঙ্গে নগরীর সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, চুরি-ছিনতাই, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
২০ ঘণ্টা আগে
থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার ২১ দিন পেরিয়ে গেলেও এখনও নিখোঁজ ইয়াসিনের সন্ধান মেলেনি। এদিকে জিডির পর থেকেই ইয়াসিনের সঙ্গে চলাফেরা করা প্রতিবেশী ও পাশের গ্রামের তিন যুবক পলাতক রয়েছেন, যা ঘটনায় নতুন করে রহস্য সৃষ্টি করেছে।
২১ ঘণ্টা আগে
কর্মধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হেলাল আহমদ বলেন, ফটিগুলি এলাকায় জমির মালিক মাটি বিক্রি করার কারণে জমিতে গর্তের সৃষ্টি হয়। পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে জমির গর্তগুলো ভরাট হলে সাঁতার না জানা ওই তিন শিশু মারা যায়। বিষয়টি উপজেলা ও পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। একসঙ্গে তিন শিশুর মারা যাওয়ার
২১ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মোট চার শিশুর মৃত্যু হলো। বর্তমানে এই উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ১১৭ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
১ দিন আগে