খুলনা প্রতিনিধি

খুলনা মহানগরীর পশ্চিম টুটপাড়া এলাকায় এক তরুণকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে রাকিব হোসেন (২৩) নামে ওই তরুণকে গুলি করে হত্যা করা হয়।
নিহত রাকিব লবণচরা থানার আশিবিঘা এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে রাকিব ঘটনাস্থলের পাশের একটি সেলুনে অবস্থান করছিলেন। এমন সময় হঠাৎ দুই যুবক সেখানে ঢুকে তাকে জোরপূর্বক সেলুন থেকে টেনে বাইরে বের করে আনে। কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে মাথায় দুটি গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা ও পুলিশ তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, রাত ১০টার দিকে নগরীর পশ্চিম টুটপাড়া কুবা মসজিদ এলাকায় একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে আমরা দ্রুত ব্যবস্থা নিই। সদর ও লবণচরা থানা পুলিশের একটি যৌথ টিম ঘটনাস্থলে পৌঁছে সেখান থেকে দুটি তাজা গুলি উদ্ধার করে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কয়েকজনের নাম আমরা ইতিমধ্যে প্রাথমিক তদন্তে জানতে পেরেছি। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে এলাকার আধিপত্য বিস্তার এবং মাদক সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। তারপরও অন্য কোনো ঘটনা আছে কিনা আমরা দেখছি। জানতে পেরেছি সেও (রাকিব) একটি গ্রুপের সদস্য। আমরা তা নিয়েও কাজ করছি এবং কেন ঘটেছে সেটি নিয়েও টিম কাজ করছে।

দলীয় সূত্র জানায়, সম্প্রতি ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের ইজ্জতপুর গ্রামে ‘ঈগল’ প্রতীকের প্রার্থী মজিবুর রহমান মঞ্জুর একটি নির্বাচন পরিচালনা কার্যালয় চালু করা হয়। সেখানে ফেস্টুন ঝুলিয়ে, চেয়ার-টেবিল বসিয়ে নির্বাচনি কার্যক্রম পরিচালনা করছিলেন দলীয় নেতাকর্মীরা।
১ দিন আগে
রাজধানীর মিরপুর-১১ নম্বর ওয়াপদা ভবন বিহারী ক্যাম্প থেকে দুই সন্তানসহ বাবা ও মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, শিশু সন্তানদের হত্যার পর বাবা-মা আত্মহত্যা করেছে।
১ দিন আগে
ঠাকুরগাঁও-১ আসনের প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীকে না জেনে কথা না বলার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, এ সরকার নিরপেক্ষ সরকার। ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হবে, তারা সরকার গঠন করবে। এবার সুন্দর নির্বাচন হবে। মন যাকে চাইবে, তাকেই ভোট দেবেন।
১ দিন আগে
মির্জা ফখরুল বলেন, তরুণদের অভাবনীয় সাহস ও দৃঢ়তার কারণেই ফ্যাসিবাদী সরকারের পতন সম্ভব হয়েছে। আন্দোলনে আহতদের সুচিকিৎসায় প্রয়োজনে বিদেশে পাঠানোর পাশাপাশি তাদের অধিকার আদায়ে বিএনপি সবসময় পাশে থাকবে।
১ দিন আগে