ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৬

ভোলা প্রতিনিধি

ভোলা দৌলতখানে নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ভোলা-২ আসনের অন্তর্গত মেদুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুন্সিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকাল থেকে মেদুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা করছিলেন জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। তারা মুন্সিরহাট এলাকায় এলে স্থানীয় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে বাকবিতণ্ডা বাঁধে। একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে মারামারিতে জড়ান। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হন।

দৌলতখান উপজেলা জামায়াতে ইসলামী আমির মো. হাসান তারেক অভিযোগ করেন, নির্বাচনি প্রচারণা করার সময় কোনো কারণ ছাড়াই ওই এলাকার বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জামায়াত-শিবির কর্মীদের ওপর হামলা চালান। এতে তাদের অন্তত ৩-৪ জন আহত হয়েছেন। এর মধ্যে দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

দৌলতখান বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান সাজু অভিযোগ করেন, জামায়াত নেতাকর্মীরা প্রচারণা করতে গিয়ে স্থানীয় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা করেছেন। এতে তাদের ৩ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম শিকদার বলেন, খবর পেয়ে পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ড পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নান্দাইলে বিতরণ না হওয়ায় ভিডব্লিউবির বিপুল পরিমাণ চাল নষ্ট

ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নে দুস্থ নারীদের জন্য সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) প্রকল্পের বরাদ্দ করা বিপুল পরিমাণ চাল সময়মতো বিতরণ করা হয়নি। ফলে পোকায় খাওয়ায় বিপুল পরিমাণ চাল নষ্ট হয়ে মানুষের খাবারের অনুপযোগী হয়ে পড়েছে।

১৯ ঘণ্টা আগে

দলাদলি ভুলে উন্নয়নের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

রাজনৈতিক ভেদাভেদ ও দলাদলি ভুলে দেশের উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৩ দিন আগে

মিরপুরে এলএ প্লাজায় আগুন, প্রাণ গেল ২ বিমান বাহিনী সদস্যের

রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১ তলা বাণিজ্যিক ভবন এলএ প্লাজায় সোমবার (৯ মার্চ) দুপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডে দুজন মারা গেছেন। নিহত শেখ রাকিবুজ্জামান এবং আয়েশা সিদ্দিকা অনন্যা দুজনই বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য বলে জানা গেছে।

৩ দিন আগে

দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তার ক্ষমা নেই: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আপনারা আমাদের ওপর বিশ্বাস রাখবেন। আমরা ঢাকাতেও বাড়ি বানাব না, বিদেশেও বাড়ি বানাব না আপনারা নিশ্চিত থাকেন। আমরা কাজ করতে এসেছি, কাজ করব। যদি দেখা যায় কেউ কোনো দুর্নীতির সঙ্গে জড়িত, তাহলে তার কোনো ক্ষমা নেই। তাকে আমরা কোনো ধরনের ক্ষমা করব না এ ব্যাপারে আপনারা নিশ্চিত থ

৩ দিন আগে