গরুর হাটে অতিরিক্ত ইজারা আদায়, ৪০ হাজার টাকা জরিমানা

নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর উপজেলায় গরুর হাটে সরকারি নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত ইজারা আদায়ে ইজারাদারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩০ মে) বিকালে মাইজপাড়া গরুর হাটে সেনাবাহিনীর নজরদারির পরে ভ্রমমাণ আদালত এই ব্যবস্থা নেন।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে নড়াইল সদর আর্মি ক্যাম্পের একটি টহল দল মাইজপাড়া পশুর হাটে নিয়মিত নজরদারির সময় দেখতে পান একজন ইজারাদার সরকারি নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত ইজারা আদায় করছেন। এ সময় ইজারাদার এম শামসুজ্জামান খোকনকে (৫০) সেনাবাহিনীর পক্ষ থেকে মৌখিকভাবে সতর্ক করা হয় এবং অননুমোদিত অর্থ আদায় বন্ধ করতে নির্দেশ দেয়া হয়।

এরপর সেনাবাহিনীর টহল দল এলাকা ত্যাগ করার ১০–১৫ মিনিট পরেই আবার অতিরিক্ত টাকা আদায় শুরু করেন। ওই ইজারাদার গরু ১ হাজার থেকে ১৩’শ টাকা পর্যন্ত আদায় করছেন। যা সরকারি হারে গরুপ্রতি ৬০০ টাকা এবং ছাগলপ্রতি ২০০ টাকা নির্ধারিত আছে। জিজ্ঞাসাবাদে ইজারাদার অতিরিক্ত টাকা আদায়ে নিজের পক্ষে যুক্তি দেখালেও কোন কাগজ দেখাতে পারেনি।

স্থানীয় খামারি ও হাট ব্যবসায়ীরা অভিযোগ করেন, তিনি দীর্ঘদিন ধরে গোপনে অতিরিক্ত টাকা আদায় করে আসছেন এবং আদায়ের পর কোনো রশিদ বা প্রমাণপত্রও দেন না।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস বলেন, সেনাবাহিনী অভিযুক্ত ইজারাদার এম শামসুজ্জামান খোকন কে আটক করে এবং পরে আমি মোবাইল কোর্ট পরিচালনা করি। ক্রেতা এবং বিক্রেতা উভয়ের কাছ থেকে সরকারি ইজারার বাইরে অতিরিক্ত টাকা আদায়ের দায়ে অভিযুক্তকে ৪০হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযোগে ওই ইজারাদারের হাট ইজারা বাতিলের বিষয়ে জেলা প্রশাসন প্রক্রিয়া শুরু করেছে বলে সূত্রে জানা গেছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড: সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২০ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশপথে ককটেলটি বিস্ফোরণ করা হয়। তবে কে বা কারা ককটেলটি ছুড়ে পালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা।

৫ ঘণ্টা আগে

সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় বাইক আরোহী নিহত

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।

৬ ঘণ্টা আগে

সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৭ ঘণ্টা আগে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

১ দিন আগে
Advertisement