বগুড়া প্রতিনিধি

দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিএনপি। দলীয় প্রার্থী দেওয়া হবে নাকি দলের বাইরের কাউকে সমর্থন করা হবে, সে সিদ্ধান্ত আসবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক থেকে।
শনিবার (২৫ জুলাই) বগুড়ার শেরপুরে পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, সংবিধান ও প্রচলিত আইন অনুসরণ করে বিএনপির স্থায়ী কমিটির আসন্ন বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে। সেখানেই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলের চূড়ান্ত অবস্থান নির্ধারণ করা হবে।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ধ্বংসের রাজনীতি করেছে, আর বিএনপি গড়ার রাজনীতিতে বিশ্বাস করে। তার দাবি, গত ১৭ বছরে আওয়ামী লীগ দেশকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। এখন সেই অবস্থা থেকে দেশকে পুনর্গঠনের কাজ করছে বিএনপি।
তিনি বলেন, শুধু অবকাঠামো নির্মাণ করলেই গ্রামীণ উন্নয়ন সম্ভব নয়। প্রান্তিক কৃষকদের জীবনমান উন্নয়ন, কৃষির আধুনিকায়ন এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, এ পরিস্থিতি চলতে থাকলে কৃষিকাজের প্রতি মানুষের আগ্রহ কমে যাবে। তাই কৃষিপণ্য সরাসরি বাজারজাতের কার্যকর ব্যবস্থা গড়ে তোলা এবং কৃষি গবেষণা ও আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে জোর দিতে হবে।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাম্মদ শওকত রশিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ এবং বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন। তারা গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, কৃষির আধুনিকায়ন এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরডিএর ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. আব্দুল মজিদ প্রামানিক।

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।
৫ ঘণ্টা আগে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
৬ ঘণ্টা আগে
কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”
২১ ঘণ্টা আগে
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।
১ দিন আগে