জয়পুরহাটে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের কালাইয়ে ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাফসি তালুকদার ও ক্ষেতলাল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা তাজমিনা দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এঘটনায় সার্কেল এএসপি ও কালাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শনিবার দিবাগত রাত চারটায় পৌরসভার তালুকদার পাড়া মহল্লায় নাফসি তালুকদারের বাড়িতে একদল অস্ত্রধারী ডাকাত জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে প্রায় ঘন্টা ব্যাপী লুটপাট চালিয়ে ভোররাতে বের হয়ে চলে যায় ডাকাত দল।

ক্ষেতলাল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা তাজমিনা তালুকদার বলেন, ৮ জনের একদল ডাকাত বাড়িতে প্রবেশ করেই আমাদের সবাইকে হাত,পা, মুখ বেঁধে ফেলে লুটপাট শুরু করে। ঘরের প্রতিটা জায়গায় খুঁজে তারা টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে চলে যায়।

কালাই পৌর যুবদলের সাবেক সভাপতি ও ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাফসি তালুকদার বলেন, জানালার গ্রিল কেটে ডাকাতেরা বাড়িতে প্রবেশ করে। অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রী সন্তান সহ আমাকে হাত, পা, চোখ বেঁধে ফেলে একঘরে বন্ধ করে রাখে। এরপর ঘরে থাকা নগদ দেড় লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে ডাকাত দল।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড: সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২০ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশপথে ককটেলটি বিস্ফোরণ করা হয়। তবে কে বা কারা ককটেলটি ছুড়ে পালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা।

৬ ঘণ্টা আগে

সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় বাইক আরোহী নিহত

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।

৭ ঘণ্টা আগে

সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৭ ঘণ্টা আগে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

১ দিন আগে
Advertisement