স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গীতা পাঠে ‘নিষেধাজ্ঞা’ জামায়াত এমপির

রাজশাহী ব্যুরো

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে গীতা পাঠ না করার নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের বিরুদ্ধে। তবে এমপির নির্দেশনা না মেনেই রাষ্ট্রীয় বিধি অনুযায়ী মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে পবিত্র কোরআন তিলাওয়াতের পাশাপাশি গীতা পাঠও করানো হয়েছে।

জামায়াতের এমপি মুজিবুর রহমান কয়েক দিন আগে মোবাইল ফোনে এ নির্দেশনা দিয়েছিলেন উপজেলা প্রশাসনকে। বুধবার (২৫ মার্চ) গণহত্যা দিবস উপলক্ষ্যে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিষয়টি উঠে আসে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সাংবাদিকরা জানতে চাইলে তানোরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কয়েকদিন আগে এমপি মুজিবুর রহমান তাকে মোবাইল ফোনে কল দিয়ে ২৬ মার্চের রাষ্ট্রীয় অনুষ্ঠানে শুধু কোরআন তেলাওয়াত করানোর নির্দেশ দেন এবং গীতা পাঠ না করানোর কথা বলেন।

এর আগে বুধবার গণহত্যা দিবসের আলোচনা সভায় এ নির্দেশনার কথা উঠে আসবে। সেখানে উপস্থিত উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেনের উদ্দেশে ইউএনও প্রশ্ন করেন, 'এমপি স্যার (মুজিবুর রহমান) তো গীতা পাঠ করতে নিষেধ করেছেন। তাহলে আমরা কী করব?' জবাবে মাওলানা আলমগীর বলেন, 'রাষ্ট্রীয় নিয়মে যেটা আছে সেটাই করবেন।'

পরে বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে সরকারি নিয়ম অনুসরণ করে উভয় ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে কর্মসূচি সম্পন্ন হয়।

জানতে চাইলে উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেন বলেন, ‘ইউএনও সাহেবকে এভাবে বলেননি এমপি সাহেব। ধর্মীয় অনুষ্ঠানে গীতা পাঠ নিয়ে মন্তব্য করা হলেও জাতীয় দিবসের অনুষ্ঠানে তা নিষিদ্ধ করার কথা বলেননি তিনি।'

ইউএনও নাঈমা খান বলেন, 'এমপি স্যার মোবাইল করে মহান স্বাধীনতা দিবসে গীতা পাঠ করা যাবে না বলে নির্দেশ দেন কয়েকদিন আগে। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান রাষ্ট্রীয় নিয়মেই পালন করতে হয়। সে অনুযায়ী কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।'

সার্বিক বিষয়ে বক্তব্য জানতে এমপি মুজিবুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড: সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২০ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশপথে ককটেলটি বিস্ফোরণ করা হয়। তবে কে বা কারা ককটেলটি ছুড়ে পালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা।

৭ ঘণ্টা আগে

সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় বাইক আরোহী নিহত

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।

৮ ঘণ্টা আগে

সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৮ ঘণ্টা আগে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

১ দিন আগে
Advertisement