স্বাধীনতার ঘোষক নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না: মিলন

রাজশাহী ব্যুরো

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ হুঁশিয়ারি দেন।

মিলন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক—এ বিষয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এ বিষয়ে মিথ্যাচার করছেন। একই সঙ্গে তিনি বলেন, যাঁকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করা হচ্ছে, তিনি এখনও জীবিত এবং তিনি এনডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। অলি আহমেদ নিজেই একাধিকবার জিয়াউর রহমানকেই স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকার করেছেন।

তিনি বলেন, ‘যারা বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ড চায়নি, তারাই এখন স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্ক সৃষ্টি করছে।’

মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়েও সমালোচনা করেন তিনি।

মিলন আরও বলেন, উসকানিমূলক বক্তব্য ও নানা ষড়যন্ত্র সত্ত্বেও বিএনপি কোনো ফাঁদে পা দেবে না এবং গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমেই সরকার গঠন করতে চায়।

গণসংযোগকালে ধানের শীষের পক্ষে জনসমর্থন বাড়ছে বলে দাবি করেন মিলন। তিনি বলেন, সারা দেশের মতো পবা–মোহনপুরেও নারী-পুরুষ নির্বিশেষে ভোটারদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। তার ভাষায়, ‘১২ তারিখে ধানের শীষের ভোট বিপ্লব হবে।’

তিনি জানান, ধানের শীষে ভোট দিলে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন নিশ্চিত করা হবে। নারীদের ক্ষমতায়নে প্রশিক্ষণ কার্যক্রম, ফ্যামিলি কার্ড নারীদের হাতে প্রদান, কৃষি উন্নয়নে খাল খনন ও কৃষি কার্ড চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

মিলন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বেড সংখ্যা বৃদ্ধি করে গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবা জোরদার করা হবে। শিক্ষার মানোন্নয়নেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

পবা–মোহনপুর এলাকার অভ্যন্তরীণ সড়কের দুরবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচিত হলে ছয় মাসের মধ্যে সড়ক উন্নয়নকাজ শুরু করা হবে এবং পর্যায়ক্রমে ব্রিজ ও কালভার্ট নির্মাণ করা হবে।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ভোটের দিন সকালে কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে এবং শেষ পর্যন্ত কেন্দ্রে অবস্থান করতে হবে। নির্বাচন ঘিরে ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

গণসংযোগকালে পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, যুগ্ম আহ্বায়ক ও বড়গাছি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান সোহেল রানা, বড়গাছি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জেকের আলী, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানি সুমন, নগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, পবা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আলামিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ঈশ্বরগঞ্জে কোনো ধরনের চাঁদাবাজি হবে না: লুৎফুল্লাহেল মাজেদ বাবু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে‎ ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএনপি প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেছেন, ঈশ্বরগঞ্জে কোনো ধরনের চাঁদাবাজি হবে না। এ উপজেলার চাকরিপ্রত্যাশী তরুণদের চাকরির জন্য ঘুস দিতে হবে না। শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজানো হবে।

৭ ঘণ্টা আগে

দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত, জামায়াত প্রার্থীর বক্তব্যে তোলপাড়

ভিডিটিতে দেখা যায় মাইক হাতে হাফিজ উল্যাহ বলেন, আপনারা যদি ইসলামের পক্ষে কুরআনের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দেন, আপনারা সোয়াবের ভাগি হবেন, আপনাদের জন্য জান্নাত অবধারিত, আর যদি কুরআনের বিরুদ্ধে ভোট দেন তাহলে গুনাহগার হবেন। ওরা ভোট দেয়ার পরে নির্বাচিত হলে টেন্ডারবাজি, চাঁদাবাজি করবে এবং রাস্তার টাকা মেরে খ

৯ ঘণ্টা আগে

সুনামগঞ্জে ভোটকেন্দ্রের সিসিটিভির ডিভাইস ও ল্যাপটপ চুরি

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাছমিন বেগম চৌধুরী জানান, বিদ্যালয়ে কোনো নৈশপ্রহরী নেই। রোববার সকালে এসে ভবনের মূল গেটের তালা ভাঙা দেখতে পান। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়।

১ দিন আগে

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা খেলাফত মজলিস প্রার্থীর

সংবাদ সম্মেলনে শেখ মুশতাক আহমদ বলেন, খেলাফত মজলিস মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী হিসেবে আমরা নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছি। শান্তিগঞ্জ ও শান্তিগঞ্জে দেওয়াল ঘড়ি প্রতিকে জণগণের ব্যাপক সাড়া পাচ্ছি। কিন্তু এ পর্যন্ত ১০ দলীয় জোটের একক প্রার্থী দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেও একক প্রার্থীর ব্য

১ দিন আগে