পুত্রবধূর কোলে চড়ে ভোট দিলেন শতবর্ষী সোনাভান

রাজশাহী ব্যুরো
শতবর্ষী বৃদ্ধা সোনাভান পুত্রবধূর কোলে চড়ে ভোট দিতে কেন্দ্রে আসেন। ছবি: রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। এরই মধ্যে মানবিক এক দৃশ্য চোখে পড়ে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের শলুয়া ভোটকেন্দ্রে।

দীর্ঘ দুই বছর ধরে শয্যাশায়ী শতবর্ষী এক বৃদ্ধা অসুস্থ শরীর নিয়েও ভোট দিতে কেন্দ্রে আসেন। পরিবারের সদস্যরা ভ্যানে করে তাকে কেন্দ্রে নিয়ে আসেন। পরে পুত্রবধূর কোলে ভর করে তিনি বুথে প্রবেশ করেন এবং পোলিং কর্মকর্তাদের সহযোগিতায় নিজের ভোট প্রদান করেন।

ভোট দেওয়ার পর তিনি বলেন, ‘আমার খুব ইচ্ছা ছিল ভোট দেবো। ভোট দিতে পেরে খুব ভালো লাগছে।’

শতবর্ষী ওই বৃদ্ধার নাম সোনাভান। অসুস্থতা ও শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও ভোটাধিকার প্রয়োগে এমন আগ্রহ অন্য ভোটারদের মাঝেও উৎসাহ সৃষ্টি করেছে।

বৃদ্ধা সোনাভানের পুত্রবধূ শিরিনা জানান, শাশুড়ির প্রবল আগ্রহের কারণেই তাকে কেন্দ্রে আনা হয়েছে। শিরিনা বলেন, ‘আম্মা বলছিলেন, তার খুব ইচ্ছা জেগেছে ভোট দেওয়ার। তাই আমরা ভ্যানে করে নিয়ে এসেছি।’

তিনি আরও জানান, কেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ ছিল এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রয়োজনীয় সহায়তা দিয়েছেন।

উল্লেখ, রাজশাহী-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৭ হাজার ৫৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৮০ হাজার ৬৮ জন, নারী ভোটার এক লাখ ৭৮ হাজার ৯৮৪ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার দুইজন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ভাই হত্যার বিচার চেয়ে প্ল্যাকার্ড হাতে ভোটকেন্দ্রে হাদির বোন

ঝালকাঠির সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসার সময় তার এই মৌন প্রতিবাদ ভোটার ও পথচারীদের মাঝে শোকাতুর পরিবেশ তৈরি করে।

২ ঘণ্টা আগে

রাজশাহী-৫: বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের দুর্গাপুর উপজেলায় বিএনপি প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল ও স্বতন্ত্র (ফুটবল) প্রার্থী রেজাউল করিমের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

৩ ঘণ্টা আগে

ব্রাহ্মণবাড়িয়ায় ভোটকেন্দ্রে পোলিং অফিসারের মৃত্যু

দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চললেও এই ঘটনায় সরাইলের স্থানীয় নির্বাচনী কর্মকর্তা ও কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

৩ ঘণ্টা আগে

চট্টগ্রামে ভোটের লাইনে দাঁড়ানো ভোটারের মৃত্যু

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৫৫ মিনিটের দিকে কাজীর দেউরি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। নিহত মনু মিয়া বাগমনিরাম এলাকার ব্যাটারিগলি এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রাম-১৪ আসনের ভোটার।

৪ ঘণ্টা আগে