“বিএনপি ‘না’ ভোটে গেলে গণভোট অর্থহীন হবে”

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ১৮: ৫০

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি ‘না’ ভোটে গেলে গণভোট অর্থহীন হবে। ফলে গণভোটের রায় নিয়ে নতুন সংকট তৈরি হবে। এজন্য গণভোটের বিষয়টি বাস্তবিক অর্থে ভেবে দেখা উচিত।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে চুয়াডাঙ্গা শহরের শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি।

দুদু বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে দীর্ঘ আলোচনা শেষে ঐকমত্য কমিশন যে রিপোর্ট জমা দিয়েছে সেখানে বিএনপির নোট অব ডিসেন্ট আমলেই নেওয়া হয়নি। আরও কিছু বিষয় নিয়ে বিতর্ক রয়েছে। এসব কারণে ঐক্যের জায়গায় অনৈক্য তৈরি হয়েছে। বিশ্বে এমন কোনো নজির নাই যেখানে পার্লামেন্টে আলোচনা ছাড়া এমন বিষয় জোর করে আদায় করা যায়।

শামসুজ্জামান দুদু আরও বলেন, ‘যারা গণহত্যা চালিয়ে টাকা লুট করে দেশ থেকে পালিয়েছেন তারা তো চায় না নির্বাচন সুষ্ঠু হোক। এমনকি অনেক দেশ আছে যারা এই নির্বাচনকে সহজে গ্রহণ করতে পারছে না। অনেকে প্রশ্ন তুলছেন আওয়ামী লীগ ছাড়া কিভাবে নির্বাচন হবে। অর্থাৎ ভালো, গ্রহণযোগ্য, সঠিক একটি নির্বাচন হোক তাতে একটি গোষ্ঠী বা মহল বাধা দিচ্ছে। নির্বাচন নিয়ে বিএনপি এবং সরকারের মধ্যে টানাপোড়েন নেই।’

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা, বিএনপি নেতা শহিদুল ইসলাম রতন, আসিরুল ইসলাম সেলিম প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পদ্মা সেতুর রেলিংয়ে বাসের ধাক্কা, উলটে ৮ যাত্রী আহত

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা খেয়ে একটি যাত্রীবাহী বাস উলটে আট যাত্রী আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

১ দিন আগে

জাসাস নেতা পরাগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনা বিএনপি নেতাদের

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) পাবনা জেলা শাখার আহ্বায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জনমনে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি, ক্ষমতার অপব্যবহার, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। খালেদ হোসেন পরাগ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী হিসেবে কর্ম

১ দিন আগে

১০ শ্রমিকের মৃত্যু: ফেরদৌস স্টিলে নিরাপত্তায় ‘গুরুতর ঘাটতি’

সোমবার (৩১ আগস্ট) দুপুরে শিল্প মন্ত্রণালয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ফেরদৌস স্টিলের ঘটনায় কারও গাফিলতি বা দায়িত্বে অবহেলা পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

১ দিন আগে

রংপুরে ৪ খুন: ২ আসামির ডোপ টেস্টে মেলেনি মাদকের অস্তিত্ব

সোমবার (৩১ আগস্ট) রংপুর মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও উপকমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নিরাপত্তাজনিত কারণে রোববার জেলগেট থেকে দুই আসামির নমুনা সংগ্রহ করা হয়। পরে সেই নমুনা পরীক্ষা করা হলে এতে এমফিটামিনের অস্তিত্ব পাওয়া যায়নি।

১ দিন আগে
Advertisement