সংস্কারের বিপক্ষে বা ইতিহাসে দায়ভার রয়েছে এমন দলের সাথে জোট নয়: নাহিদ

রাজশাহী ব্যুরো

জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কারের বিপক্ষে দাঁড়ানো বা ইতিহাসে দায়ভার রয়েছে এমন রাজনৈতিক দলের সাথে এনসিপির কোনো জোট হওয়ার সম্ভাবনা নেই। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী পর্যটন মোটেল প্রাঙ্গণে এনসিপির বিভাগীয় প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, “আমরা এখন পর্যন্ত কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নেই। যদি সিদ্ধান্ত নিতে হয়, তা অবশ্যই একটি নীতিগত জায়গা থেকে নেওয়া হবে। যদি কোনো রাজনৈতিক শক্তি সংস্কারের বিপক্ষে দাঁড়ায়, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের নতুন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যায়, অথবা ইতিহাসে অনেক দায়ভার থাকে—এরকম কোনো শক্তির সঙ্গে জোটের ক্ষেত্রে আমাদের অনেকবার ভাবতে হবে। আমরা একটি নতুন রাজনৈতিক শক্তি; জনগণের প্রত্যাশা আমাদের ওপর অনেক এবং আমরা নিজেদের স্বাতন্ত্র্য বজায় রাখতে চাই।”

জুলাই সনদ সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, “জুলাই সনদে স্বাক্ষরের জন্য আমরা অপেক্ষা করছি। আদেশ বাস্তবায়ন হলে গণভোট হবে। গণভোটের মাধ্যমে ড. ইউনুস এই আদেশে স্বাক্ষর করবেন। রাষ্ট্রপতি আদেশে স্বাক্ষর করতে পারবেন না। বিদ্যমান সংবিধানের আলোকে এটি সাংঘর্ষিক হবে। কোনো নোট বা আপসেন্ট থাকলে আমরা স্বাক্ষর করবো না।”

নাহিদ অভিযোগ করে বলেন, ফ্যাসিবাদী শক্তি এবং নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র চলছে। “আওয়ামী লীগ ও বৈদেশিক শক্তি নির্বাচন ব্যাহত করার চেষ্টা চালাবে। ১৪ দল আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার প্রয়াস চালাচ্ছে।”

তিনি আরও বলেন, “আগের পদ্ধতিতে তত্ত্বাবধায়ক সরকার হবে না; নির্বাচন হবে ড. ইউনুসের নেতৃত্বে।”

নির্বাচন ও রাজনৈতিক কার্যক্রমে সাপলা প্রতীকের বিষয়েও নাহিদ বলেন, “এনসিপিকে শাপলা প্রতীক দেয়া হচ্ছে না। শাপলা না দেয়ার বিষয়টি নির্বাচন কমিশনের সেচ্ছাচারিতা; তারা গায়ের জোরে কাজ করছে। যদি রাজনৈতিকভাবে প্রতীক আদায় করতে হয়, তবে তা রাজপথের মাধ্যমে করা হবে।”

এসময় এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, সিনিয়র যুগ্ম মূখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, রাজশাহী মহানগরীর প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

হবিগঞ্জেও এনসিপির গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ, সড়কে বসে প্রতিবাদ

নাহিদ ইসলাম বলেন, ‘কেন আমাদের গাড়ি আটকে দেওয়া হয়েছে? আমরা হবিগঞ্জে যেতে চাই। সেখানে গিয়ে আমরা আইনি পদক্ষেপ নেব।’

১ দিন আগে

ভ্রাম্যমাণ আদালতের জব্দ করা বালুভর্তি ২ ট্রলার ছিনতাই

জব্দ করা দুটি ট্রলার রাজীবপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়াদুদ জামান মানিক ও যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন এবং উচাখিলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হাদীউল বাশার সুমনের জিম্মায় দিয়েছিল প্রশাসন। ট্রলারে ছিলেন ঈশ্বরগঞ্জ থানার এএসআই জীবন চন্দ্র বৈশ্য, কনস্টেবল বিমল চন্দ্র পাল এবং গ্রাম পুলিশ উজ্জ্বল ও

১ দিন আগে

শ্রীমঙ্গলে পুলিশের বাধা পেরিয়ে এনসিপি নেতারা হবিগঞ্জের পথে

একপর্যায়ে হাসনাত বলেন, তিনি নিজেসহ আরও দুই সংসদ সদস্য নাহিদ ইসলাম ও মাহমুদা মিতু (সংরক্ষিত আসনে) এবং এনসিপির দুজন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য কেবল মামলা করতে যাবেন। প্রয়োজনে তারা গাড়ির চালককেও নেবেন না। পুলিশ চালক দিলে তাকে নিয়েই যাবেন তারা। তবে পুলিশ সে প্রস্তাবও মানেনি। পরে এনসিপি নেতারা ব্যারিক

১ দিন আগে

ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে বিধবা নারীর মামলা

বুধবার (২২ জুলাই) পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে বাদী হিসেবে মামলাটি দায়ের করেন ওই বিধবা। আদালত মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী সদর থানায় এজাহার রেকর্ড করে আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

১ দিন আগে