আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সমর্থকদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ৩০ জুন ২০২৬, ১৯: ২৮
সীতাকুণ্ডের ছোট দারোগারহাট ও বারবকুণ্ডসহ কয়েকটি স্থানে গাছ ফেলে সড়ক আটকে দেয় বিক্ষোভকারীরা। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বিএনপির বেসরকারিভাবে বিজয়ী প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। এই ঘটনায় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৩টার পর সীতাকুণ্ডের ছোট দারোগারহাট ও বারবকুণ্ডসহ কয়েকটি স্থানে গাছ ফেলে সড়ক আটকে দিলে অন্তত পাঁচ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, করাত দিয়ে সড়কের পাশের গাছ কেটে মহাসড়কের ওপর ফেলে দেওয়া হয়। এতে মহাসড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে শত শত যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

এদিকে ভাটিয়ারী, কুমিরাসহ সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায়ও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। পরিস্থিতির মধ্যে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানান আসলাম চৌধুরী। তিনি দাবি করেন, অ্যাটর্নি জেনারেলের বক্তব্য অনুযায়ী আসনটিতে পুনর্নির্বাচন হলে তাঁর প্রার্থী হতে কোনো আইনি বাধা থাকবে না।

বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ জানায়, অবরোধের কারণে মহাসড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং সড়ক স্বাভাবিক করতে অবরোধকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

উপজেলা বিএনপির সদস্যসচিব মো. মোরছালিন বলেন, আসলাম চৌধুরী জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রার্থিতা বাতিলের ঘটনায় সীতাকুণ্ডের মানুষ ক্ষুব্ধ। তবে দলীয়ভাবে কোনো কর্মসূচি দেওয়া হয়নি। সন্ধ্যায় বৈঠকে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।

উল্লেখ্য, চট্টগ্রাম-৪ আসনে বেসরকারি ফলে সর্বোচ্চ ভোট পেয়েছিলেন বিএনপির আসলাম চৌধুরী। তাঁর প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকী আপিল করলে মঙ্গলবার আপিল বিভাগ সেই আপিল মঞ্জুর করে। এর ফলে আসনটিতে পুনর্নির্বাচন হবে নাকি দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

রাজনীতি/আরআইআর

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

স্বামী ও গর্ভস্থ সন্তানসহ নারী খুনের নেপথ্যে ‘বিয়ের আগে প্রেম’, গ্রেপ্তার ১

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় পিবিআইয়ের ঢাকা জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিয়ের আগে থেকেই নাজমার সঙ্গে হৃদয়ের প্রেমের সম্পর্ক ও শারীরিক সম্পর্ক ছিল। এ বিষয়টি নাজমার স্বামী আলমগীর জানতে পারলে হৃদয়ের সঙ্গে তার বিরোধ শুরু হয়। সেই বিরোধের পরিণতিতেই নাজমা ও আল

২ দিন আগে

বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসায় আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

বজ্রপাত থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

২ দিন আগে

রূপপুর পারমাণবিক প্রকল্পে আগুন: ৬০ ঘণ্টা ধরে ব্যাহত ইন্টারনেট-পানি-বিদ্যুৎ

পাবনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাদেকুল বারী জানান, রোববার গভীর রাতে বায়েকের পাইওনিয়ার বেজের সার্ভার রুমে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এরপর অল্প সময়ের মধ্যেই আগুন ও ধোঁয়া আশপাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে।

২ দিন আগে

বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

গত এপ্রিলে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তরকাজের জন্য আশুলিয়া ও সাভারের বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। এ ছাড়া গত জুলাইয়ে পুরোনো বিতরণ ও সার্ভিস লাইন প্রতিস্থাপনের জন্য হাতিরপুল ও ধানমন্ডির কয়েকটি এলাকায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ছিল।

২ দিন আগে
Advertisement