সিলেট প্রতিনিধি

সিলেটে প্রশাসনের ‘হয়রানি ও জরিমানার’ প্রতিবাদে অনির্দিষ্টকালের জ্বালানি ধর্মঘট ডেকেছেন পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশন মালিকরা।
বুধবার (১ এপ্রিল) রাত ১১টার দিকে আকস্মিক এক ঘোষণার মাধ্যমে বিভাগের চার জেলায় সব ধরনের জ্বালানি তেল ও গ্যাস বিক্রি বন্ধ করে দেওয়া হয়। পাম্প মালিকের আটকের খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ ব্যবসায়ীরা এই কঠোর কর্মসূচির ডাক দেন।
পাম্প মালিকদের সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াশাদ আজিম হক আদনান বলেন, ‘আমাদের একজন মালিকের চারটি পাম্প রয়েছে। তিনি গতকাল এক গাড়ি জ্বালানি তেল পান। তিনি ওই তেল চারটি পাম্পের মাধ্যমে বিক্রি করেন। কিন্তু, প্রশাসনের পক্ষ থেকে তাকে রাতে আটক করা হয়েছে বলে খবর পাই। তাকে আটকের খবর পেয়ে পাম্প মালিকরা মোগলাবাজার থানার উদ্দেশ্যে রওয়ানা হন।
‘আমরা সুশৃঙ্খলভাবে ব্যবসা করতে চাই, কিন্তু প্রশাসনের উদ্দেশ্যমূলক হয়রানি বন্ধ না হওয়া এবং ওই মালিককে ছেড়ে না দেওয়া পর্যন্ত আমাদের এই ধর্মঘট চলবে।’
পাম্প মালিকদের দাবি, কোনও যৌক্তিক কারণ ছাড়াই বিভিন্ন অভিযানে মোটা অংকের জরিমানা এবং ব্যবসায়ীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২০ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশপথে ককটেলটি বিস্ফোরণ করা হয়। তবে কে বা কারা ককটেলটি ছুড়ে পালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা।
৬ ঘণ্টা আগে
ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।
৭ ঘণ্টা আগে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
৭ ঘণ্টা আগে
কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”
১ দিন আগে