গুলশানে আ.লীগের ঝটিকা মিছিল, এখন পর্যন্ত গ্রেপ্তার ১৭৯

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে এখন পর্যন্ত ১৭৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

নিয়াজ মেহেদী বলেন, গুলশানে ঝটিকা মিছিলের পরদিন থেকে গ্রেপ্তার অভিযান চলছে। এ পর্যন্ত মিছিলে অংশ নেওয়া ১৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

পুলিশের ভাষ্য, কয়েক দিন ধরে শুক্রবার জুমার নামাজের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা গুলশানে ঝটিকা মিছিলের চেষ্টা করে আসছেন। সর্বশেষ ১১ সেপ্টেম্বর দুপুরে কয়েক শ নেতা-কর্মী গুলশানে জড়ো হয়ে মিছিল করেন। এ সময় তারা সরকার ও রাষ্ট্রবিরোধী স্লোগান দেন বলে দাবি পুলিশের।

পুলিশ আরও জানায়, একপর্যায়ে মিছিলকারীরা গুলশান ও আশপাশের এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটান। তাঁদের ছত্রভঙ্গ করতে গেলে পুলিশকে লক্ষ্য করেও ককটেল নিক্ষেপ করা হয়। পরে পুলিশ রাবার বুলেট ছুড়লে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা ককটেল জব্দ করার কথাও জানিয়েছে পুলিশ।

ওই ঘটনার পর গুলশানের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর মধ্যে ১৬ সেপ্টেম্বর গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ ও গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেনকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ক্যাম্পাসের পাশের জঙ্গলে পড়ে ছিল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

অপ্রতীম কুমিল্লা বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল সে। এরপর আর বাড়িতে ফেরেনি।

৫ ঘণ্টা আগে

সুনামগঞ্জে জুয়া-মাদকে আসক্ত বাবার হাতে প্রাণ গেল ৩ শিশুর

তাহিরপুর সদর হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ফৌজিয়া জানান, ধারণা করা যাচ্ছে ঘটনা রাতে ১টা বা দেড়টার দিকে ঘটেছে। পরে সকাল ৭টা ২০ মিনিটের দিকে তিন সন্তান ও বাবাকে উপজেলা হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে দেখা যায় শিশু তিনজন হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে। আর বাবা শরাফতকে উন

৬ ঘণ্টা আগে

রূপপুর থেকে দুমা নির্বাচনে ভোট দিলেন সাড়ে ৩ হাজারের বেশি রাশিয়ান

ঢাকায় অবস্থিত রুশ দূতাবাসের বরাত দিয়ে তাস জানিয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকার রুশ নাগরিকরা দিয়েছেন আগাম ভোট। ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় আগাম ভোট দেওয়ার সুযোগ ছিল। ফলে কর্মস্থল না ছেড়েই প্রকল্পের রুশ কর্মীরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছ

২০ ঘণ্টা আগে

পাবনায় শিশু ধর্ষণের পর হত্যা: অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, দুপুরে উত্তেজিত জনতা সংগঠিত হয়ে মোস্তফার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিল। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে বিপুলসংখ্যক মানুষের ভিড় ও ক্ষোভের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়।

২০ ঘণ্টা আগে
Advertisement