রাজশাহী ব্যুরো

রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. মুজিবুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা–২০২৫ লঙ্ঘনের অভিযোগে রোববার (১৮ জানুয়ারি) এ নোটিশ জারি করা হয়। আজ সোমবার দুপুরে বিষয়টি জানাজানি হয়।
রাজশাহী-১ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির প্রধান এবং রাজশাহী যুগ্ম জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) কামরুন নাহার এ আদেশ দেন।
নোটিশ সূত্রে জানা যায়, গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে আয়োজিত একটি উঠান বৈঠকে প্রার্থী মো. মুজিবুর রহমানের উপস্থিতিতে বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া হয়। একই সঙ্গে প্রকাশ্যে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট প্রার্থনা করা হয়। ওই বক্তব্য ও ভোট চাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়।
অভিযোগের সঙ্গে সংযুক্ত ভিডিও ফুটেজে বক্তৃতায় বলা হয়— 'সবকিছু এদের কাছে নিরাপদ নয়। মুজিবুর রহমান একজন ভালো মানুষ। আগামীতে নিরাপত্তাপূর্ণ স্বাধীন বাংলাদেশ বিনির্মাণের জন্য ন্যায়ের পক্ষে, আল-কুরআনের পক্ষে সবাই মিলে দাঁড়িপাল্লাকে বিজয়ী করবেন।'
নির্বাচনি অনুসন্ধান কমিটির মতে, এ ধরনের বক্তব্য ও প্রকাশ্যে ভোট প্রার্থনা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা–২০২৫-এর ১৫, ১৬ ও ১৮ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন। বিষয়টিকে ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ হিসেবে উল্লেখ করে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রতিবেদন পাঠানো হবে না—সে বিষয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।
নোটিশে আগামী ২০ জানুয়ারি (মঙ্গলবার) সাড়ে ১১টায় প্রার্থীকে সশরীরে রাজশাহী যুগ্ম জেলা জজ (প্রথম আদালত) কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশের অনুলিপি জেলা প্রশাসক, রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। একই সঙ্গে গোদাগাড়ী মডেল থানাকে দ্রুত নোটিশ জারির নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে ঢাকা থেকে নীলফামারীর চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয় বগুড়ার সান্তাহার এলাকায়। এ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ।
১৮ ঘণ্টা আগে
দূরপাল্লার বাসে থাকা যাত্রীরা বলেন, বৃষ্টি মাথায় নিয়ে বের হয়ে বাড়তি ভাড়া দিয়ে গাড়িতে উঠেছি। এক ঘণ্টায় গাড়ি এক কিলোমিটার এগিয়েছে। ধীরে ধীরে যানজট বৃদ্ধি পাচ্ছে। ৬ ঘণ্টার সড়ক ১২ ঘণ্টায় শেষ হবে কিনা তাই ভাবছি।
১ দিন আগে
ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেসের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে ও উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
১ দিন আগে
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমনকে তার জন্মস্থান রাজশাহীতেই সমাহিত করা হবে। আগামীকাল বৃহস্পতিবার জোহরের নামাজের পর নগরের ঝাউতলা জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর হেতেমখাঁ কবরস্থান-এ তাকে দাফন করা হবে।
১ দিন আগে